এক্সপ্লোর

Kolkata Weather Update : দু’ দিনে ৩ ডিগ্রির বেশি নামল পারদ, কেমন কাটবে এই উইকএন্ড ?

Kolkata Winter Weather : পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ।

কলকাতা :  কুয়াশার চাদর...

লেপের আদর...

আর ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক...

দোরগোড়ায় হাজির শীত।
নামতে শুরু করেছে পারদ, ঘাসের ডগায় শিশির আর কুয়াশা মোড়া ভোর জানান দিচ্ছে, শীত আসছে। আর শীত মানেই বড়দিনের উত্‍সব, নিউইয়ারের আনন্দ, পৌষমেলা, বইমেলা আরও কত কী...!

দু’ দিনে ৩ ডিগ্রির বেশি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে ১ ডিগ্রি কম হলেও আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন পারদ নিম্নমুখী থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ।
গতকাল কলকাতায় একধাক্কায় ২ ডিগ্রি নামে পারদ। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। 

আরও পড়ুন : 

শীতকালে কীভাবে আমলকি খেলে বহু রোগ প্রতিরোধ করা যায়?

গত পরশু, ঘন কুয়াশায় মুখ ঢেকেছিল কলকাতা (Kolkata)। তার জেরে এক লাফে তাপমাত্রা বাড়ে ২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather office) সূত্রে খবর, এদিন কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩. ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহমণ্ডলে প্রচুর জলীয় বাস্প ঢোকার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল আজ থেকে নামবে পারদ। আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস সপ্তাহের শেষের দিকে রাজ্য জুড়ে শীতের (Winter) আমেজ থাকবে। 

আসি আসি করেও আসছিল না শীত। এরই মধ্যে ফের ঊর্ধ্বমুখী চলতে শুরু করে পারদ (Temperature)। আলিপুর আবহাওয়া দফতর জানায়, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে ফের পুবালি হাওয়ার দাপট বাড়বে। তার জেরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় বাড়তে শুরু করে তাপমাত্রা। গত ২-৩ দিন তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত ছিলই। 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget