এক্সপ্লোর

Kolkata Youth Death : শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার, কাস্টডিতে বেধড়ক মার, অপমানে যুবকের আত্মহত্য়া

Police : পরিবারের দাবি, বাড়ি ফেরার পর থেকেই গুম মেরে গিয়েছিল তরতাজা ছেলেটা। ঋত্বিক জানিয়েছিল, বাগুইআটি থানায় মারাত্মক মারা হয় তাঁকে। পায়ে কালশিটে দাগের ছবিও দেখিয়েছে পরিবার।

জয়ন্ত পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার। থানায় নিয়ে গিয়ে বেধড়ক মার। অপমানে ২৪ বছর বয়সী যুবকের আত্মহত্য়ার অভিযোগ। বাগুইআটি থানা (Baguihati Police Station) এলাকার এই ঘটনায়, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। 

প্রথমে মিথ্য়া শ্লীলতাহানির (Molestation) অভিযোগে গ্রেফতার। তারপর থানায় নিয়ে গিয়ে মারাত্মক মার। তার জেরেই অপমানে যুবকের আত্মহত্য়ার (Suicide) অভিযোগ। বাগুইআটি থানা এলাকায় ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। মৃত যুবক ঋত্বিক গুপ্ত। বাড়ি বাগুইআটি এলাকায়। একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। 

পরিবার সূত্রে খবর, ৬ মাস আগে বাগুইআটিতে একটি শ্লীলতাহানির ঘটনায় এই বাইকের নম্বর ধরে থানায় অভিযোগ দায়ের হয়। বাইকটি ঋত্বিক গুপ্তর বাবার। পরিবারের দাবি গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময়, বাগুইআটি জাগৃতি সঙ্ঘ এলাকায় বাইক সহ ঋত্বিককে পাকড়াও করে স্থানীয় বাসিন্দারা। এরপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সেই রাতটা বাগুইআটি থানাতেই কাটে ঋত্বিকের। পরদিন অর্থাৎ শুক্রবার বারাসাত আদালতে (Barasat Court) তোলা হলে জামিনে ছাড়া পেয়ে যান যুবক। 

পরিবারের দাবি, বাড়ি ফেরার পর থেকেই গুম মেরে গিয়েছিল তরতাজা ছেলেটা। ঋত্বিক জানিয়েছিল, বাগুইআটি থানায় মারাত্মক মারা হয় তাঁকে। পায়ে কালশিটে দাগের ছবিও দেখিয়েছে পরিবার। শুধু তাই নয়, ঋত্বিকের বিরুদ্ধে অভিযোগের কথা তাঁর কর্মক্ষেত্র অর্থাৎ সেই বেসরকারি হাসপাতালেও জানানো হয় বলে অভিযোগ। এরপরই, রাত ১২টা নাগাদ, ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

পরিবারের দাবি, অপমানে আত্মঘাতী হয়েছে যুবক। মৃত যুবকের ভাই আকাশ গুপ্ত বলেছেন, পুলিশ ওকে এত মেরেছে যে পুরো লাল দাগ ছিল। আইসি এসেছিল। আমরা বলেছি সিসিটিভি ক্য়ামেরা দেখাতে। ফুটেজটা দেখাচ্ছে না কেন ? কার্যত ভেঙে পড়া মৃতের বাবা বলেছেন, পুলিশকে এভাবে মারার অধিকার কে দিয়েছে ? ছেলের মৃত্যুর প্রতিবাদ চাই। ন্যায়বিচার চাই। সকালে বাগুইআটি থানার পুলিশ যুবকের বাড়িতে গেলে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। 

আরও পড়ুন- মৃতদেহ পেয়েও হয়েছিল হাতছাড়া, ডিএনএ টেস্টের পর মাসখানেক বাদে ট্রেন দুর্ঘটনায় মৃতের দেহ পৌঁছল

মৃতদেহ ময়নাতদন্তের জন্য় নীলরতন সরকার হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget