এক্সপ্লোর

Coromandel Express Accident : মৃতদেহ পেয়েও হয়েছিল হাতছাড়া, ডিএনএ টেস্টের পর মাসখানেক বাদে ট্রেন দুর্ঘটনায় মৃতের দেহ পৌঁছল

Purulia News : কাজ সেরে সেদিনের যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন সমীর বাউরি। কিন্তু সেই ফেরাই হয়ে দাঁড়াল তাঁর শেষ ফেরা। তাও দাবি, ডিএনএ পরীক্ষা থেকে একাধিক পর্ব ও দীর্ঘ মাসখানেকের অপেক্ষার পর।

হংসরাজ সিংহ, পুরুলিয়া : মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার (Train Accident) পর কেটে গিয়েছে প্রায় মাসখানেক। ওড়িশার বাহানাগা স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Derailed) ও যশবন্তপুর এক্সপ্রেস পড়েছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়। মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের। আহত হয়েছিল হাজারেরও বেশি মানুষ। ভয়ঙ্কর সেই দিনের পর থেকে প্রতীক্ষার প্রহর চলছিল পুরুলিয়ার আদ্রা থানার অর্ন্তগত মিছিরডি গ্রামে। শেষমেশ বাউরি পরিবারে ফিরল ছেলের নিহর দেহ। মাঝের পর্বটা তাঁদের কাছে কেটেছে ট্রেন দুর্ঘটনার মতোই ভয়াবহ।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে গিয়ে সমীর বাউরির দেহ চিহ্নিত করেছিল তাঁর পরিবার। কিন্তু দেহ নিয়ে বাড়ি ফেরার আগে বাঁধে সমস্যা। অন্য একটি পরিবারও দেহটি তাঁদের বাড়ির লোকের বলেই দাবি করে। যে টানাপোড়েনের মাঝে সেই সময় ঘরের ছেলের নিথর দেহ না নিয়েই মিছিরডি গ্রামে বাউরি পরিবারের সদস্যদের ফিরতে হয়েছিল। তারপর থেকেই চলছিল অপেক্ষাপর্ব। শুধু অপেক্ষাই নয়, প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরে ঘুরে একটাই দাবি জানিয়ে গিয়েছিল পরিবারটি, ঘরের ছেলের মৃতদেহটা অন্তত ফেরানোর ব্যবস্থা করুন। শেষমেশ ওড়িশা সরকার ও রেলের তরফে দাবিহীন বা একের বেশি দাবিযুক্ত মৃতদেহগুলিকে পরিবারের হাতে হস্তান্তরের জন্য ডিএনএ টেস্টের (DNA Test) কথা জানায়। যে বিবৃতির পর ফের ওড়িশায় গিয়ে চলতি মাসের শুরুতে ফের ডিএনএ পরীক্ষা দিয়ে আসেন বাউরি পরিবারের লোকজন।

যে পরীক্ষা পদ্ধতি শেষের পর শেষমেশ জানানো হয়, সমীর বাউরির মৃতদেহ ফেরত নিয়ে যেতে পারে তাঁর পরিবার। তারপরই কাজের টানে বাইরের রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিক সমীর বাউরির মৃতদেহ শনিবার শেষমেশ ফেরে আদ্রার মিছরডি গ্রামে। কাজ সেরে সেদিনের যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন সমীর বাউরি। কিন্তু সেই ফেরাই হয়ে দাঁড়াল তাঁর শেষ ফেরা। তাও দাবি, ডিএনএ পরীক্ষা থেকে একাধিক পর্ব ও দীর্ঘ মাসখানেকের অপেক্ষার পর। শেষপর্যন্ত সমীর বাউরির দেহ তাঁর গ্রামে এসে পৌঁছনোর পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। শোকের যে আবহ তৈরি হয়েছিল দুর্ঘটনার পর থেকেই তা যেন নিকষ কালো অন্ধকার হয়ে শনিবার ঝরে পড়ে মিছরডি গ্রামে। ঘরের ছেলেকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিল গোটা গ্রাম।

আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget