এক্সপ্লোর

Krishnanagar Girl Death: কৃষ্ণনগরকাণ্ডে কোথায় গা ঢাকা দিল ১৯ বছরের তরুণ? হন্যে হয়ে খুঁজছে পুলিশ

Nadia News: নদিয়ার কৃষ্ণনগরে, পুলিশ সুপারের অফিস থেকে একদম কাছে, দিনে দুপুরে নিজের বাড়িতে খুন হয়ে গেলেন এক কলেজ ছাত্রী।

কলকাতা: কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের খুব কাছে দিনেদুপুরে খুন হয়ে গিয়েছেন কলেজ ছাত্রী। বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তরুণীকে। ছাত্রীর মায়ের দাবি, দেখে ফেলায়, তাঁকেও খুনের চেষ্টা করা হয়। কিন্তু গুলি আটকে যাওয়ায় কোনওক্রমে প্রাণে রক্ষা পান তিনি। স্কুলের সহপাঠিনীকে গুলি করে খুন করার পর কোথায় গা ঢাকা দিল ১৯ বছরের তরুণ? হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

নদিয়ার কৃষ্ণনগরে, পুলিশ সুপারের অফিস থেকে একদম কাছে, দিনে দুপুরে নিজের বাড়িতে খুন হয়ে গেলেন এক কলেজ ছাত্রী। অভিযুক্তের নাম দেশরাজ সিং, বাড়ি উত্তর ২৪ পরগনার জেঠিয়া থানার ধরমপুর। দুজনে একইসঙ্গে স্কুলে পড়ত। বাড়িতে ঢুকে, সিঁড়ি দিয়ে দোতলায় উঠে তরুণীকে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। তরুণীর মা সামনে চলে আসায়, তাঁকেও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু গুলি আটকে যাওয়ায়, প্রাণে বাঁচেন তিনি। কৃষ্ণনগর উইমেনস কলেজের উল্টোদিকে, মানিকপাড়ায় থাকতেন, কলেজছাত্রী, ঈশিতা মণ্ডল। ২০২৩-এ উচ্চমাধ্য়মিক পাস করেন ঈশিতা। ডাক্তারির প্রবেশিকার জন্য় পরের বছর কলেজে ভর্তি হননি। এ বছরই ভর্তি হয়েছিলেন ভিক্টোরিয়া কলেজে কিন্তু, স্বপ্ন শুরুর আগেই সব শেষ। 

পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগরে কলেজ ছাত্রীকে খুন করার পর উত্তর ২৪ পরগনার জেটিয়া থানা এলাকার ধরমপুরে বন্ধুদের ফোন করে আশ্রয় চেয়েছিল অভিযুক্ত দেশরাজ সিং। বন্ধুরা সব শুনে হতবাক হয়ে যায়। জোটেনি আশ্রয়। স্কুলের সহপাঠিনীকে গুলি করে খুন করার পর কোথায় গা ঢাকা দিল ১৯ বছরের তরুণ? হন্যে হয়ে খুঁজছে পুলিশ। পুলিশের দাবি, ২০২২-’২৩ সালে স্কুল থেকে বহিষ্কার করা হয় দেশরাজকে। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর ছোটখাট কাজ করত ওই তরুণ। কিন্তু কী করে আগ্নেয়াস্ত্র জোগাড় করল? তবে কি অপরাধ জগতে পা বাড়িয়েছিল দেশরাজ? অভিযুক্তের বাবা রাজস্থানের জয়সলমেরে কর্মরত। জেটিয়ার ধরমপুরে মা-বোনের সঙ্গে থাকত ওই তরুণ। ঘটনার সময় উত্তরপ্রদেশের গোরখপুরে দেশের বাড়িতে ছিলেন দেশরাজের মা-বোন। ছেলের কীর্তির কথা জানতেন না বলে পুলিশের কাছে দাবি করেছেন দেশরাজের বাবা। 

কী ঘটেছিল? 

সোমবার দুপুর, ঘড়ির কাঁটায় তখন সবে ২ টো বেজেছে ছোট ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলেন মা। বাড়িতে একাই ছিলেন তরুণী। অভিযোগ, সেই সময় সিঁড়ি দিয়ে দোতলায় উঠে, ঈশিতাকে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দেবরাজ সিং। তরুণীর মায়ের দাবি, বাড়ি ফেরার পর, দোতলায় ঘরের বাইরে যুবককে দেখতে পান তিনি।  কে, কোথা থেকে এসেছে, এই প্রশ্ন করলে, সেই যুবক হিন্দিতে কথা বলে... এরপর তাঁকেও লক্ষ্য় করেও গুলি চালাতে যায়, কিন্তু গুলি আটকে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত ঘোষণা করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget