এক্সপ্লোর

Krishnanagar News : 'সম্পর্ক ভাঙতে চায় রাহুল,অন্য তরুণীর সঙ্গে গিয়েছিল সিনেমা দেখতে' কৃষ্ণনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

Krishnanagar Update : দেখা গিয়েছ, রাত সাড়ে ৯ টা নাগাদ তরুণী ও রাহুল উভয়েরই মোবাইল টাওয়ার লোকেশন একই অঞ্চলেই ছিল। 

সুকান্ত মুখোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার, নদিয়া :  কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় একের পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নানারকম তথ্য আসছে সামনে। সিসিটিভি ক্যামেরা সূত্রে পাওয়া তথ্য, অভিযুক্তের দাবি, পরিবারের দাবি - সবমিলিয়ে নানারকম তথ্য আসছে, যা প্রত্যেকটিই চাঞ্চল্যকর। 

কৃষ্ণনগরে তরুণীর যেদিন মৃত্যু হয়, সেদিন কি তিনি সত্যিই প্রেমিক রাহুল বসুর সঙ্গে দেখা করেছিলেন ? হলেও কোথায় হয়েছিল সাক্ষাৎ, কী কথা হয়েছিল দুজনের ? তাঁদের মধ্যে কি কোনও মনোমালিন্য চলছিল ? কৃষ্ণনগরের তরুণীর এই অবস্থার পিছনে দায়ী কে ? তাঁর প্রেমিক রাহুল ? আরও কেউ ? নাকি একেবারেই অন্য কেউ বা কোনও দল? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর, এক ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, আগুনে পুড়ে মৃত্য়ু হয়েছে ওই কিশোরীর। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি ওই স্কুলছাত্রীকে কেউ জীবন্ত পুড়িয়ে খুন করল, নাকি সে আত্মহত্য়া করেছে? ইতিমধ্য়েই SIT গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসরোধের প্রমাণ মেলেনি। 

পুলিশের দাবি, মৃত্যুর আগের দিন কৃষ্ণনগর শহরের একাধিক রাস্তায় একা ঘুরে বেড়িয়েছিলেন তরুণী। ঘটনাস্থল থেকে কিছু দূরে কলেজ মাঠের কাছে রাত সাড়ে নটার পর থেকে তরুণীর গতিবিধি পাওয়া গেছে। ধৃত রাহুলের উপস্থিতিও পাওয়া গেছে কলেজ মাঠে। অথচ পুলিশের কাছে রাহুল দাবি করেছেন, তাঁদের সেদিন দেখা হয়নি। রাহুলের দাবি, 'আমি খুন করিনি। ফোনে কথা হয়েছিল আমি কোথায়, আমার সঙ্গে সম্পর্ক রাখিস না, এই টুকু।' কিন্তু দেখা গিয়েছ, রাত সাড়ে ৯ টা নাগাদ তরুণী ও রাহুল উভয়েরই মোবাইল টাওয়ার লোকেশন একই অঞ্চলেই ছিল। 

মঙ্গলবার রাতে প্রায় তিন মিনিট তাঁদের মধ্যে ফোনে ঝামেলা হয়েছে বলে পুলিশি জেরায় দাবি করেছে রাহুল। ঝামেলার পর সম্পর্ক ছিন্ন করার কথা বলে অভিযুক্ত। জানা গিয়েছে, রাহুলের সঙ্গে আরও এক তরুণীর ঘনিষ্ঠতা ছিল। মঙ্গলবারই অপর তরুণীর সঙ্গে রানাঘাটে সিনেমা দেখতে যায় রাহুল। বিকেল পর্যন্ত সেখানেই ছিল সে।  পরে কৃষ্ণনগর ফেরে। রাহুলই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

কেরোসিন ও দেশলাই বাক্স কোথা থেকে এলো তাও খতিয়ে দেখা হচ্ছে। সমাধানের খোঁজে শহরের একাধিক এলাকার ট্রাফিকের ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি সংগ্রহ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে গতকাল রাতে ঘটনাস্থলে ৫ টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ঘটনাস্থলে সমাজবিরোধীদের আনাগোনা রয়েছে রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আজ ফের ঘটনাস্থলে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও।  

অন্যদিকে আবার জানা গিয়েছে, মাসখানেক আগে ব্যাঙ্গালোরে চলে যান তরুণী। সেই সময় থানায় অভিযোগ জানায় তাঁর পরিবার। সেই নিয়ে কী কোনও বিবাদ হয়েছিল? পুলিশ সূত্রে খবর, নিহত তরুণী ও তাঁর প্রেমিকের একজন কমন ফ্রেন্ড রয়েছেন। তদন্তকারীদের নজরে রয়েছেন ওই তরুণীও। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।    

আরও পড়ুন : 'জুনিয়র ডাক্তারদের জন্য কিছু প্লিজ করবেন না' নারায়ণ-কুণাল সাক্ষাতের পর কড়া বার্তা আসফাকুল্লার,কী বার্তা কিঞ্জলের? 

 

সেরা শিরোনাম

Arms Recovered: তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, আগেও এই ব্যক্তির বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল অস্ত্র
তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, আগেও এই ব্যক্তির বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল অস্ত্র
West Bengal News Today Live Updates: বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
HC On Abhishek PA: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, কী নির্দেশ দিল এবার কলকাতা হাইকোর্ট ?
অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, কী নির্দেশ দিল এবার কলকাতা হাইকোর্ট ? " ১২১ কালীঘাট রোডের বাড়িতে.."
Kolkata News: বেআইনি নির্মাণের অভিযোগ, আমহার্স্ট স্ট্রিটে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে 'মার' স্থানীয়দের, ছোড়া হল ডিম
বেআইনি নির্মাণের অভিযোগ, আমহার্স্ট স্ট্রিটে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে 'মার' স্থানীয়দের, ছোড়া হল ডিম

ভিডিও

BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা',মন্তব্য অগ্নিমিত্রা পালের
BJP News: 'RG করের প্রমাণ লোপাটের জন্য একদল উন্মত্ত জনতাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে: BJP বিধায়ক
Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা'। বললেন অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget