এক্সপ্লোর

Krishnanagar Shootout: কলেজ ছাত্রীকে গুলি করে খুন কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিংহের মামা

Krishnanagar Shootout Update: গুজরাতের জামনগর থেকে গ্রেফতার দেশরাজের মামা কুলদীপ সিংহ। খুনের কথা জেনেও দেশরাজকে আশ্রয়, পালাতে সাহায্যের অভিযোগ।

কৃষ্ণনগর: কলেজ ছাত্রীকে গুলি করে খুন কাণ্ডে প্রথম গ্রেফতার। কৃষ্ণনগরের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। পুলিশের জােলে মূল অভিযুক্ত দেশরাজ সিংহর মামা। গুজরাতের জামনগর থেকে গ্রেফতার দেশরাজের মামা কুলদীপ সিংহ। খুনের কথা জেনেও দেশরাজকে আশ্রয়, পালাতে সাহায্যের অভিযোগ। ভুয়ো নথি বানিয়ে দেশরাজকে পালাতে সাহায্য করেন মামা, দাবি পুলিশ সূত্রে। উত্তরপ্রদেশের দেউড়িয়ার বাসিন্দা কুলদীপ প্রাক্তন সেনা কর্মী। বর্তমানে কুলদীপ সিংহ গুজরাতের জামনগরে কর্মরত। ছাত্রী খুনের প্রায় এক সপ্তাহ পরও অধরা মূল অভিযুক্ত দেশরাজ সিংহ। 

উল্লেখ্য, গত ২৫ অগাস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুন করা হয়। কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে খুনের অভিযোগ এক সময়ের সহপাঠী দেশরাজ সিংহের বিরুদ্ধে। 

২১ বছরের যুবকের ১৫ মিনিটের অপারেশন। তিন তিনটে গুলিতে ঝাঁঝরা কৃষ্ণনগরের কলেজ ছাত্রী। বাড়িতে ঢুকে ঈশিতা মল্লিককে গুলি করে খুনের ঘটনায়। ৭ দিন পেরিয়ে গেলেও, এখনও অধরা অভিযুক্ত দেশরাজ সিং। ওই ঘটনায় গুজরাতের জামনগর থেকে গ্রেফতার করা হয়েছে দেশরাজের মামা কুলদীপ সিং-কে। ধৃত কুলদীপ সিং প্রাক্তন সেনা কর্মী। উত্তরপ্রদেশের দেউড়িয়ায় হলেও বর্তমানে তিনি জামনগরে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে দাবি, কৃষ্ণনগরে খুন করে পালিয়ে আসার কথা জানার পরও দেশরাজ সিং-কে আশ্রয় দেন তিনি। এমনকী, ভুয়ো নথি বানিয়ে দেশরাজকে পালাতেও সাহায্য করেছেন তাঁর মামা। তবে মেয়েকে খুনের ঘটনায় প্রথম গ্রেফতারিতে কিছুটা হলেও স্বস্তিতে পরিবার। নিহত কলেজ ছাত্রীর বাবা দুলাল মল্লিক বলেন, ''আমি চাই যারা এর সঙ্গে জড়িত তাঁদের ধরা হোক। উপযুক্ত শাস্তি পাক। আর এটা আমার কাছে খুব ভাল খবর পেয়েছি একটা। আরও সবাই ধরা পড়ুক। ++ ১০০ শতাংশ নিশ্চিত। ধরা পড়বেই।'' পুলিশ সূত্রে খবর, গুলি করে খুন করার ঘটনার আগের দিন অর্থাৎ রবিবার বাবাকে ফোন করে অভিযুক্ত দেশরাজ। বলে, তার কিছুই ভাল লাগছে না, সে উত্তরপ্রদেশে ফিরতে চায়। ছেলের কথামতো ২৪ অগাস্ট, রবিবারের পূর্বাঞ্চল এক্সপ্রেসে টিকিট কেটে দেন বাবা। দুপুর ৩.১৫ নাগাদ নৈহাটি থেকে ট্রেনে ওঠার কথা ছিল দেশরাজের। কিন্তু সে ট্রেনে ওঠেনি। অথচ, সন্ধেয় বাবা ফোন করলে দেশরাজ জানায়, সে ট্রেনে উঠে গেছে। তার বাবার দাবি, এরপর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। 

পুলিশ সূত্রে খবর, দেশরাজ সিংয়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন শেষবার দেখা গেছে উত্তর ২৪ পরগনার জেটিয়ার বাড়ির কাছে। তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ পায়নি পুলিশ। দেশরাজের হদিশ পেতে জেরা করা হচ্ছে তারা মামাকে। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget