এক্সপ্লোর

Kultali Royal Bengal Update : রাতভর গর্জন, জাল ছিঁড়ে বেরনোরও চেষ্টা, আজ বাঘ ধরতে দমকলের সাহায্য নেওয়ার কথা

North 24 Pargana News : কয়েকদিন ধরে অভুক্ত বাঘটি যেখানে রয়েছে, সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না। আজ তাই দমকলের সাহায্য নেওয়ার কথা বন দফতরের। জল স্প্রে করে বাঘটিকে সরানোর চেষ্টা করা হবে বলে বন দফতর সূত্রে খবর 

পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা :  কুলতলির ডোঙাজোড়ায় শেখপাড়ায় জঙ্গলে রাতভর বাঘের গর্জন শোনা গেছে। জাল ছিঁড়ে সে বেরনোরও চেষ্টা করেছে, এমন প্রমাণ মিলেছে।  কিন্তু তাকে বন দফতরের কর্মীরা নাগালে পায়নি।  রাতে যেহেতু জঙ্গলে আলো জ্বালানো নিষেধ, তাই অন্ধকারে বন দফতরের কর্মীরা ট্রাঙ্কুলাইজার নিয়ে জঙ্গলে অভিযান চালান। কিন্তু বাঘের নাগাল পাওয়া যায়নি। বন দফতর সূত্রে খবর, কয়েকদিন ধরে অভুক্ত বাঘটি যেখানে রয়েছে, সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না। আজ তাই দমকলের সাহায্য নেওয়ার কথা বন দফতরের। জল স্প্রে করে বাঘটিকে সরানোর চেষ্টা করা হবে বলে বন দফতর সূত্রে খবর।  

কাজে আসেনি ঘুমপাড়ানি গুলি । ত্রিস্তরীয় নাইলনের জালের এনক্লোজার! ৫ দিন পেরিয়ে গেছে। কিন্তু, ছাগল বা মাংসের টোপ দিয়েও ধরা যায়নি কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগারকে! কুলতলির শেখপাড়ার জঙ্গলের এই জায়গাতেই লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার।

পুরো জায়গাটা, ৩ স্তরে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে! উল্টোদিকেই রয়েছে পিয়ালি নদী! সেদিকে, বন দফতরের নৌকা দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রথমে ২শো হেক্টর এলাকা ঘিরে, এনক্লোজার করা হয়েছিল। পরে, তা ছোট করে ২০০ বর্গফুট করা হয়। পায়ের ছাপ দেখে বন দফতরের অনুমান এটি পুরুষ বাঘ।
রবিবার রাতে, বাঘটি নাইলনের জাল ছিঁড়ে বেরনোর চেষ্টা করে। সোমবার সকালে, জাল সংলগ্ন ভেজা মাটিতে, বাঘের আঁচড়ের দাগ দেখা যায়।

অন্তত ৫ দিন ধরে বাঘটি ক্ষুধার্ত রয়েছে। এটাই চিন্তা বাড়িয়েছে, বন দফতরের। বাঘ ধরতে, একটি বিশেষ দল নিয়ে আসা হয়। সোমবার সকালে জঙ্গলের ভিতরে যান বনকর্মীরা। যেখানে বাঘটি রয়েছে, সেখানে নতুন করে একটি খাঁচা পাতা হয়। ভিতরে, টোপ হিসেবে দেওয়া হয় মাংস!

আরও পড়ুন - 

ভাইরাস ভেবে প্লেটলেট নষ্ট করে ফেলছে ইমিউনিটি সিস্টেম ! এতো উল্টো সঙ্কট !



বাঘের অবস্থান আঁচ করা গেলেও, তার দেখা মেলেনি! বন দফতর সূত্রে খবর, ঘুমপাড়ানি গুলিতেও বাঘটিকে কাবু করা যায়নি। তাই এখন দমকলের সাহায্য নেওয়া হবে। ব্যবহার করা হচ্ছে ড্রোন। ড্রোনের মাধ্যমে এনক্লোজারে নজরদারি করা হচ্ছে।
৪টি ট্র্যাপ ক্যামেরা আনা হয়েছে। খুব শীঘ্রই সেগুলো বসানো হবে। বন দফতর সূত্রে খবর, বাঘের জায়গা বদল করতে, জল স্প্রে করার কথা ভাবা হয়েছে।

জঙ্গলের পাশাপাশি পিয়ালি নদীতেও স্পিডবোট নিয়ে টহলদারি চালানো হচ্ছে। গ্রামবাসীদের, সতর্ক করতে এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে। নিষেধ করা হচ্ছে, বাইরে বের হতে। এখনও অধরা রয়্যাল বেঙ্গল। কুলতলির ডোঙাজোড়ায় শেখপাড়ায় জঙ্গলে রাতভর বাঘের গর্জন শোনা গেছে। জাল ছিঁড়ে সে বেরনোরও চেষ্টা করেছে, এমন প্রমাণ মিলেছে। 

 বন দফতরের কর্মীরা নাগালে পায়নি বাঘকে ।  রাতে যেহেতু জঙ্গলে আলো জ্বালানো নিষেধ, তাই অন্ধকারে বন দফতরের কর্মীরা ট্রাঙ্কুলাইজার নিয়ে জঙ্গলে অভিযান চালান। কিন্তু বাঘের নাগাল পাওয়া যায়নি। বন দফতর সূত্রে খবর, কয়েকদিন ধরে অভুক্ত বাঘটি যেখানে রয়েছে, সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না। আজ তাই দমকলের সাহায্য নেওয়ার কথা বন দফতরের। জল স্প্রে করে বাঘটিকে সরানোর চেষ্টা করা হবে বলে বন দফতর সূত্রে খবর।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget