এক্সপ্লোর

Kunal Ghosh Updates: দলীয় পদ না ব্যবহারের সিদ্ধান্ত, ‘অন্তরালে’ কুণাল, পার্থ-অনুব্রতকে নিয়ে তৃণমূলের সঙ্গে সংঘাত!

TMC Updates: স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থকে নিয়ে একের পর মন্তব্য করে এর আগে দলের রোষে পড়েছিলেন কুণাল।

কলকাতা: দুর্নীতি কাণ্ডে পর পর গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। সেই তোলপাড় রাজ্য রাজনীতিতে। তার মধ্যেই তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল (Kunal Ghosh) ঘোষকে নিয়ে তুমুল জল্পনা শুরু হল। তৃণমূলের সঙ্গে এক অর্থে দূরত্ব বাড়ানোর পথে হাঁটছেন বলে শোনা যাচ্ছে। গত দু'দিনে তৃণমূলের কোনও বৈঠকে হাজির হননি কুণাল। তিনি কার্যত 'অন্তরাল'-এ রয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন কুণাল ঘোষ!

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থকে নিয়ে একের পর মন্তব্য করে এর আগে দলের রোষে পড়েছিলেন কুণাল। তাঁকে 'সেন্সর' করেছিল তৃণমূল। পার্থকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে মুখে লাগাম টানার নির্দেশ দেওয়া হয়েছিল। তাতে পার্থ সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত ছিলেন কুণাল। এ বার দলের সঙ্গেও তিনি দূরত্ব বাড়াচ্ছেন বলে জানা গেল। 

তৃণমূলের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, আপাতত দলীয় পদ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন কুণাল। গত দু'দিনে দলের কোনও বৈঠকে যোগ দেননি তিনি। একরকম 'অন্তরাল'-এ রয়েছেন তিনি। বৃহস্পতিবার সারাদিন ফোন বন্ধ করে রেখেছিলেন। মুখেও কুলুপ এঁটে রয়েছেন। পার্থ এবং অনুব্রতকে নিয়ে তাঁর মনোভাব নিয়েই দলের সঙ্গে সংঘাত বেঁধেছে বলে সূত্রের খবর। 

আরও পড়ুন: Manik Bhattacharya: "কোনও অথরিটি আমার বিরুদ্ধে কোনও অর্ডার করেননি,'' প্রতিক্রিয়া মানিক ভট্টাচার্যর

আইকোর থেকে নিয়োগ দুর্নীতি, আগাগোড়া পার্থকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে কুণালকে। তার পরই তাঁকে 'সেন্সর' করে তৃণমূল। তার পর থেকে পার্থকে নিয়ে মন্তব্য এড়িয়ে চলেছেন তিনি। প্রকাশ্যে বিবৃতি দিতে গিয়ে বোরেলিন নিয়ে ঘোরেন বলেও জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, " আগাগোড়া বোরোলিন মেখে চলি। জীবনের ওঠাপড়া গায়ে লাগে না।" কিন্তু দলের সঙ্গে সংঘাতে কি নির্লিপ্ত থাকা হল না তাঁর, উঠছে প্রশ্ন। 

বিগত কয়েক দিনে দলের হয়ে যতবারই দেখা গিয়েছে কুণালকে, পার্থকে নিয়ে মন্তব্য করা এড়িয়ে গিয়েছেন তিনি। বরং একের পর এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৃণমূল যখন বিদ্ধ, সেই সময় শারদীয়ার গান নিয়েই মেতে থাকতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি দুর্গাপুজোর গান রেকর্ড করেন তিনি। এর আগে গান লিখলেও, নিজের কণ্ঠে এই প্রথম গান ধরেন কুণাল। গানের বিষয়বস্তু ছিল মূল্যবৃদ্ধি। 'দাম কমিয়ে দে মা উমা' গানে মা দুর্গার কাছে মূল্যবৃদ্ধি কমানোর আর্জি জানাতে দেখা যায় তাঁকে। 

পার্থকে নিয়ে মন্তব্য করে আগেই তৃণমূলের রোষে পড়েন কুণাল

তবে বেশ কিছু দিন ধরেই কুণালকে নিয়ে ইন্ধনমূলক মন্তব্য করতে শোনা যাচ্ছিল রাজ্য বিজেপি-র নেতৃত্বকে। পার্থ সম্পর্কে কুণালই কেন্দ্রীয় সংস্থার কাছে তথ্য পৌঁছে দিয়েছিলেন বলে দাবি করেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি বলেন, "ইডি-সিবিআইকে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষই। উনি জেলে থাকাকালীন সমস্ত তথ্য যেখানে দেওয়ার দিয়ে দিয়েছেন। আরও অনেকে তৃণমূলে থেকে তথ্য পৌঁছে দিচ্ছেন। পার্থর টাকা কোথায় আছে সেই তথ্যও পৌঁছে যাচ্ছে।" কুণাল যদিও সৌমিত্রর অভিযোগকে ধর্তব্যের মধ্যে আনতে চাননি। 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget