এক্সপ্লোর

TMC News: তৃণমূলের বৈঠকে মমতার সামনেই অভিষেক-কুণালের মধ্যে তীব্র বাদানুবাদ

Kunal Ghosh And Abhishek Banerjee: আর পুরো বিষয়টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তাঁরই সামনে। তৃণমূলের দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে তা হল আজকে সাংগঠনিক রদবদনের জন্য কর্ম সমিতির বৈঠক হয়।

কলকাতা: তৃণমূলের কর্ম সমিতির বৈঠকে কুণাল ঘোষের (Kunal Ghosh) চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। বৈঠকে অতি দ্রুত সংগঠনের কয়েকটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান কুণাল ঘোষ। কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বৈঠকে অতি দ্রুত সংগঠনে কিছু বদলের দাবি জানান কুণাল। কিন্তু তা মানতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আর পুরো বিষয়টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তাঁরই সামনে। তৃণমূলের দলীয় সূত্রে যেটা জানা যাচ্ছে তা হল আজকে সাংগঠনিক রদবদনের জন্য কর্ম সমিতির বৈঠক হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করার পর তিনি বিদ্রোহী সাংসদদের ব্লকে চলে যাবেন এটা ধরে নিয়ে তাঁকে উত্তর কলকাতার সভাপতি পদ থেকে সরিয়ে কুনাল ঘোষকে উত্তর কলকাতার তৃণমূল সভাপতি করা হয়। এই সাংগঠনিক রদবদল নিয়ে বৈঠক শেষের পরেই কুনাল ঘোষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত দু'জনের মধ্যে উচ্চস্বরে কথা কাটাকাটি হয়। তৃণমুল সূত্রে খবর, কুনাল ঘোষ সাংগঠনিক রদবদল সংক্রান্ত কোন একটি বিষয়ে অবিলম্বে পদক্ষেপ করুক দল এমনটা দাবি করেন কিন্তু অভিষেক সেই বিষয়টি সম্পর্কে একটি বিলম্বিত ফর্মুলা দেন এবং বলেন সেটা পরে দেখে নেওয়া হবে। তখন কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন লেবু কচলে তেতো করবে না।

এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষকে উদ্দেশ্য করে বলেন, 'সুমিত রায় সম্পর্কে তুমি সংবাদ মাধ্যমে বিরূপ বিবৃতি দিয়েছ'। কুণাল তা মেনে নিয়ে বলেন, '১০০ শতাংশ বলেছি। কারণ সুমিত রায় দলের কেউ নন এবং তাকে কোনভাবেই আমি দলের তরফে বিবৃতি দিয়ে ডিফেন্ড করতে পারব না। তবে আমি তোমার সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করিনি।' কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন যে কুণাল অভিষেক সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। এই নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটির চরমে ওঠে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠে আসতে হয় কুণাল ও অভিষেককে শান্ত করতে। দু'জনকেই তিনি বলেন এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। সূত্রের খবর কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়ে দেন যে সুমিত রায়কে সমর্থন জানিয়ে তিনি কোনও বিবৃতি দিতে পারবেন না। পরিস্থিতি সামলাতে এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠে আসেন। তিনিও দু'জনকে সামাল দেওয়ার চেষ্টা করেন।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Advertisement

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget