এক্সপ্লোর

Kunal Ghosh : ED, CBI কে ট্যাগ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তের দাবি কুণালের

Kunal Ghosh Attacks Sudip Banerjee:  ED-র ডিরেক্টর ও CBI সদর দফতরকে ট্যাগ করে তৃণমূলের লোকসভার দলনেতার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ফের কুণাল ঘোষের ( Kunal Ghosh )  নিশানায় সুদীপ বন্দ্য়োপাধ্যায় ( Sudip Banerjee ) । বৃহস্পতিবার থেকেই, একের পর এক সোশাল মিডিয়া পোস্টে, নাম না করে দলের একাংশকে নিশানা করেছিলেন। শুক্রবার তৃণমূলের দু'টি পদে ইস্তফা দিয়ে, সরাসরি সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেন কুণাল। তাঁর বিরুদ্ধে আনেন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার মতো চাঞ্চল্য়কর অভিযোগও। এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন কুণাল । এবার সরাসরি ইডি , সিবিআইকে ট্যাগ করে করে ফেললেন পোস্ট। 

 ED-র ডিরেক্টর ও CBI সদর দফতরকে ট্যাগ করে তৃণমূলের লোকসভার দলনেতার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট এবং তাঁর তরফে ভুবনেশ্বর অ্যাপোলোকে দেওয়া টাকা নিয়ে তদন্ত হওয়া উচিত।

কুণালের দাবি, 'তিনি যখন হেফাজতে ছিলেন তখন তাঁকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে কিনা, বা তাঁর হয়ে হাসপাতালকে টাকা দেওয়া হয়েছে নাকি হয়নি, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। যদি এটা সত্যি হয়, তবে এর সঙ্গে কয়লা-কেলেঙ্কারির যোগ থাকতে পারে এবং এই নিয়ে আরও তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত।'

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এক্স হ্যান্ডলে কুণালের হুঁশিয়ারি, ' যদি এজেন্সি এটা এড়িয়ে যেতে চায়, তাহলে এই বিষয়টি নিয়ে তদন্ত চেয়ে আমি নিম্ন আদালতের দ্বারস্থ হব। ' 

লোকসভা ভোটের মুখে তৃণমূলের দু'টি পদ থেকে আচমকাই একসঙ্গে ইস্তফা দিয়ে তৃণমূলেরই সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'বিজেপিটা তো সুদীপ ব্য়ানার্জি চালান। সুদীপবাবুর অসুবিধা হচ্ছে যাঁকে দেখতে পারতেন না, সে কাউন্সিলর হয়ে গেছে, সে বিজেপিতে জয়েন করে গেছে বলে সুদীপবাবুর একটু অসুবিধা হচ্ছে। কতবড় অপদার্থ, তাঁর স্ত্রী হচ্ছে MLA, নয়না বন্দ্য়োপাধ্য়ায়। এমন একজন MLA যাঁর কলকাতায় তাঁর কেন্দ্রে ২ খানা সিট তৃণমূল হেরে আছে, একটা কংগ্রেসের কাছে, একটা বিজেপির কাছে, বিজেপির কাছে যেটা হার, সেটা তো সুদীপ ব্য়ানার্জি আর নয়না ব্য়ানার্জির হার।' 

 

  • আরও দেখুন : 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget