এক্সপ্লোর

Kunal Ghosh: 'সুশান্তর আমলে সবার চাকরি', আত্মীয়দের তালিকা প্রকাশ করে বিস্ফোরক কুণাল

Kuntal Attacks Sushanta: বাম জমানায় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে প্রাক্তন মন্ত্রী ও কঙ্কালকাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষকে নিশানা, কী অভিযোগ কুণালের ?

কলকাতা: সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) পর এবার বাম জমানায় নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ তুলে প্রাক্তন মন্ত্রী ও কঙ্কালকাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষকে (Sushanta Ghosh) নিশানা করল তৃণমূল (TMC)। বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ। 

'বাম জমানায় নিয়োগ দুর্নীতি'

আত্মীয়দের তালিকা প্রকাশ করে কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, সকলেই সুশান্ত মন্ত্রী হওয়ার সময় চাকরি পেয়েছেন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের সিপিএমের জেলা সম্পাদক। প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির মহাসমুদ্রে একের পর এক শাসকদলের হেভিওয়েটদের নাম জড়িয়েছে। কলকাতায় টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের বিরাট সমাবেশে এনিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। নিশানা করেছেন বামেদের। 

'সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায় ?'

মমতা বলেছিলেন, 'আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে ? সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায় ? আলমারি কোথায় ডকুমেন্ট কোথায় কারা চাকরি পেয়েছে  পসা নিয়েছো , আর চাকরি দিয়েছো।  তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।' তৃণমূল সুপ্রিমোর সংযোজন ছিল সেবার, 'স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।' 

আরও পড়ুন, 'শুধু তৃণমূল নয়, বাম আমলেও চিরকুটে চাকরি', বিস্ফোরক দিলীপ

'বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন ?'

চলতি মাসে '১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন ?' নাম খুঁজে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) তালিকা বানাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাটের বৈঠকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'দুর্নীতি তদন্ত আদালতে বিচার চলছে, আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করি না। সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়ে অপপ্রচার করছে। হাতে হাত মিলিয়েছে, কোনও চিন্তা করবেন না, হাতে হাত মিলিয়ে কাজ করুন।'অপরদিকে, বাম-তৃণমূলকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, 'শুধু তৃণমূলের আমলেই নয়, ৩৪ বছর বাম অপশাসনেও হাজার হাজার চাকরি হয়েছে চিরকুটের মাধ্যমে। বিধানসভায় শুধু আসন ভাগাভাগি নয়, চাকরিও ভাগ করে নিত বিভিন্ন বাম দলগুলি।'

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget