এক্সপ্লোর

Kunal on Suvendu : "শুভেন্দু কই ? ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে", ১২ কাটতেই তীব্র কটাক্ষ কুণালের

December Suspense : শুভেন্দু অধিকারীর তিন তারিখের ডিসেম্বর সাসপেন্সের প্রথম ধাপে অর্থাৎ সোমবার প্রকাশ্য়ে অন্তত বড় কিছু ঘটল না

শিবাশিস মৌলিক, রঞ্জিত হালদার ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ডিসেম্বর মাসে (December Month) যে তিনটে তারিখের কথা বলে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা, ১২ ডিসেম্বরে অবশ্য তেমন কিছুই ঘটল না। একটা তারিখ কেটে যেতেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

একটা তারিখ চলে গেল। রইল বাকি দুই। শুভেন্দু অধিকারীর তিন তারিখের ডিসেম্বর সাসপেন্সের প্রথম ধাপে অর্থাৎ সোমবার প্রকাশ্য়ে অন্তত বড় কিছু ঘটল না। প্রথমে শুধু ডিসেম্বর মাসের উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। আর তারপর একেবারে তারিখ ধরে ধরে ! শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ডিসেম্বরের ১২,১৪ এবং ২১, এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েট এন্ড ওয়াচ।

১২, ১৪ ও ২১ ডিসেম্বর। শুভেন্দুর ৩ তারিখের মধ্য়ে সোমবার ছিল ১২ ডিসেম্বর। অর্থাৎ একটা দিন চলে গেল। এবার জল্পনা বাকি ২টি তারিখ -অর্থাৎ আগামী বুধবার ও তার পরের বুধবার।

এপ্রসঙ্গে শুভেন্দু বলেন, যারা বলে এক টাকা খেয়েছি প্রমাণ করলে, ফাঁসির দড়ি গলায় নেব, তারা উচ্চ আদালতে গিয়ে তদন্তে বাধা সৃষ্টি করার কাজটা বারে বারে করেন। তদন্তের মুখোমুখি হন না কেন ? কেন চ্যালেঞ্জ নিতে পারেন না। সেই তারিখ আজ ছিল। আজকের গুরুত্বপূর্ণ তারিখ, সেই তারিখটা হয়তো সিস্টেম অনুযায়ী, হয়তো অন্য কোনও কারণ থাকতে পারে, ১৩ জানুয়ারি করা হয়েছে।

তবে, একটা তারিখ কেটে যেতেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক বলেন, "কই ? ১২ পার। শুভেন্দু কই ? ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে। ১২ ডিসেম্বর পার হয়ে গেল, কোথায় ? শুভেন্দু অধিকারী বলুন, ব্যাখ্যা দিন। শুধু হাওয়ায় বাড়ালে চলবে ? তাঁকে বলতে হবে।"

এদিকে ডিসেম্বর সাসপেন্স নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, "আমি জানি না, যারা বলছে নিশ্চয় তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য় আছে। বিশ্বকাপেও তো শেষ মুহূর্তে গোল হচ্ছে। এখনও মাস শেষ হতে বাকি আছে।"

ডিসেম্বরে শীতে কাঁপবে রাজ্য়বাসী, না কি রাজনৈতিক ভূমিকম্পে, না কি কোনওটারই দেখা মিলবে না? তা আর কয়েকদিনের মধ্য়েই বোঝা যাবে।

আরও পড়ুন ; ডিসেম্বর ডেডলাইন নিয়ে সাসপেন্স, নাম না করে দিলীপকেই কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
আর জি কর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল, অভয়ার মা-বাবার দাবি মেনেই
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget