এক্সপ্লোর

Suvendu Vs Kunal: মহিলায় অ্যালার্জি, পুরুষ দেখলে ঝাঁপিয়ে পড়ে, কোন সে নেতা? নাম না করে শুভেন্দুকে নিশানা কুণালের

Kunal Ghosh Attacks Suvendu Adhikari : 'ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল।' - শুভেন্দুর এই মন্তব্যের পরই কুণাল ঘোষের বেনজির আক্রমণ।

কলকাতা : শুভেন্দুর টাচ বিতর্ক চরমে পৌঁছল ব্যক্তি আক্রমণ। নবান্ন অভিযানের দিন শুরু হওয়া তরজা, তুঙ্গে পৌঁছল বৃহস্পতিবার। একাধিক মন্তব্য করে, নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাল্টা, কুণাল ঘোষকে আক্রমণের পথে হেঁটেছেন শুভেন্দু অধিকারীও।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে এলে তিনি মহিলা পুলিশ আধিকারিককে বলেন, ডোন্ট টাচ মাই বডি। এই নিয়েই রাজনীতির আঙিনায় শুরু হয় ব্যাঙ্গ, পাল্টা ব্যাঙ্গ। এই কটাক্ষ ধীরে ধীরে পৌঁছল ব্যক্তি আক্রমণে।

কী বলেছিলেন শুভেন্দু 
'ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল। চলো...ডোন্ট টাচ। ডোন্ট টাচ। ডোন্ট টাচ। আপনার লেডিরা আমার গায়ে হাত দিয়েছে।' শুভেন্দুর এই মন্তব্যের দিকেই সকলের নজর চলে যায়। রাজনৈতিক লড়াই ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ির স্তরে পৌঁছে গিয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' একজন মানসিক বিকৃত, হোমোসেক্সুয়াল লিডার ... এটা কিন্তু আমি শুভেন্দুকে বলিনি। বিধিসম্মত সতর্কীকরণ। শুভেন্দুর কাছে বিজেপির মহিলারা সুরক্ষিত। পুরুষরা নয়।'

পাল্টা শুভেন্দু 
শুভেন্দুও জবাব দিতে দেরি করেননি। তিনি বলেন, ' আমি সাড়ে তিন বছরের জেল খাটা নর্দমার কীট, ভাইপোর কর্মচারী, মাসে পয়সা পায়, এই রকম লোকের সম্পর্কে কোনও কথা বলব না।' 

এখানেই থামেননি কুণাল ঘোষ। তিনি আরও বলেন, ' কোনও একজন নেতার একজন দেহরক্ষীর আত্মহত্যার, রহস্যমৃত্যু এসেছে, এবং তার সঙ্গে হোমোসেক্সুয়ালিটির অভিযোগ আসছে তদন্তে, সেই তদন্ত কেন থেমে আছে, কোন সেই নেতা যে একটা হোমোসেক্সুয়াল, তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে খুন করেছে?' কুণাল বলেন, ' যাঁর মহিলায় অ্যালার্জি, পুরুষ দেখলে ঝাঁপিয়ে পড়ে, কোন সেই নেতা? কোন সেই নেতার পুরুষ দেহরক্ষী, যাঁকে শারীরিক নির্যাতন করছিল জানাজানির ভয়ে, তাঁকে খুন করে দেওয়া হয়, আত্মহত্যা বলে চালানো হয়েছে?' 

বুধবার অভিষেক  বন্দ্যোপাধ্যায়ও BJP কে কটাক্ষ করে বলেন, 'কালকে দেখলাম লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহার বসে আছেন। আর উনি রাহুল সিনহার হাতে হাত দিয়ে বসে আছেন। জানি না সেটা কী? কিন্তু উনি করতেই পারেন, কাকে ভালবাসবেন, কাকে বিয়ে করবেন, কী খাবেন, কী হাঁটবেন, সেটা যার যার নিজস্ব বিষয় '

'এরপর ভাষা সন্ত্রাস উচিত নয়। বাংলার মানুষ এ সব সমর্থন করেন না। যাঁরা এ সব শুরু করেছেন, তাঁরা হারিয়ে যাবেন। যিনি শুরু করেছেন, তাঁর কোনও রাজনৈতিক অতীত নেই। তিনি শাসক হিসাবেই প্রতিষ্ঠা পেয়েছেন।' প্রতিক্রিয়া দেন শুভেন্দু। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget