এক্সপ্লোর

Tala Bridge Open: উদ্বোধন নতুন টালা ব্রিজের, মহালয়ার দিন থেকে শুরু যান চলাচল

Kolkata Traffic: গতকাল চার লেনের ব্রিজের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।


কলকাতা: মহালয়ার আগেই খুলে গেল নতুন টালা ব্রিজ। গতকাল চার লেনের ব্রিজের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তবে আজ থেকে ব্রিজের ওপর যান চলাচলের অনুমতি দেওয়া হয়নি।প্রশাসন সূত্রে খবর, মহালয়ার দিন থেকে শুরু হবে যান চলাচল। আপাতত চলবে না ভারী গাড়ি।

উদ্বোধন হয়েছে টালা ব্রিজের:  
মহালয়ার আগেই উদ্বোধন হয়েছে নতুন টালা ব্রিজের। আড়াই বছরের অপেক্ষার অবসানের পরে অবশেষে খুলেছে টালা ব্রিজ। লালবাজার সূত্রে খবর আপাতত ভারী গাড়ি চলবে না। তবে ফোর লেন ব্রিজ হওয়ায় পুজোর আগে ভিড় সামাল দেওয়া যাবে, মানুষের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুজোর আগে এটা একটা বড় উপহার, এটা হয়ে যাওয়ার ফলে পুজোর আগে যান চলাচলের সুবিধা হবে। এখনও ভারী গাড়ি চলাচল করবে না। কারণ নতুন বাড়িতে ঢুকলেই দেখবেন কল-লাইট ঠিক নেই। তাই সেগুলি দেখবার জন্য একটু সময় দিতে হবে।' রেললাইনের উপর হওয়ায়, পুরনো টালা ব্রিজ ভাঙার কাজ করেছে রেল। তার খরচ নিয়ে বলতে গিয়ে, এদিন রেলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'রেল এটাকে ভাঙতে নিয়েছিল। আমাদের রেলকেও টাকা দিতে হয়েছে। ভেবেছিলাম রেল হয়ত সোশাল ওয়ার্ক হিসেবে এটাকে কনসেশন করে দেবে। রেল নিয়েছে প্রায় ৯০ কোটি টাকা। মাঝেরহাটের ক্ষেত্রেও ৩৪ কোটি টাকা দিতে হয়েছে।'

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে তোপ দেগেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'রেল টাকা দিচ্ছে না, বা বাকি রেখে এরকম ঘটনা শোনা যায়নি। যারা মুখ্যমন্ত্রীকে তথ্য বিলি করেন, তাঁরাই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর হাত থেকে ভুয়ো নিয়োগপত্র বিলি করেছেন।'

নতুন টালা ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে, মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় রাজ্যের অর্থনৈতিক অবস্থার প্রসঙ্গ। তিনি বলেন, '১১ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগেও একাধিক ব্রিজ করেছিল, মা-৪৫০ কোটি, কামালগাজি - ১০০ কোটি, এই ভাবে অনেক টাকা খরচ। এর ফলে কলকাতায় যান চলাচলে গতি এসেছে।'

নতুন রূপে টালা ব্রিজ চালু হওয়ায়, অবশেষে যানজটের যন্ত্রণা থেকে রেহাই মিলবে বলে আশাবাদী নিত্যযাত্রীরা। পুজোর ঠিক আগে আগে, মহালয়া থেকে টালা ব্রিজে যান চলাচল শুরু হয়ে যাওয়ায় বাকি সমস্যা মিটে যাবে বলে মনে করছেন শহরবাসী।

আরও পড়ুন: 

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget