এক্সপ্লোর

Kolkata Murder: বাড়িতে ঢুকে পরপর কোপ! স্ত্রীকে খুন করেই 'চরম পদক্ষেপ' স্বামীর

Crime News:আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে নিয়ে আসার মৃত ঘোষণা করা হয়।

হিন্দোল দে এবং সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: খাস কলকাতায় স্ত্রীকে খুন স্বামীর। হরিদেবপুরে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন স্ত্রীকে। স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ। আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে নিয়ে আসার মৃত ঘোষণা করা হয়। অভিযোগ, স্ত্রীকে খুন করেই আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। পুলিশ সূত্রের খবর, বিষ খেয়েছেন ওই ব্য়ক্তি। অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

সূত্রের খবর, বিয়ের পরই আলাদা থাকতেন যুবক-যুবতী। গণ্ডগোলের জেরেই চরমে বিবাদ এবং হামলা, খবর পুলিশ সূত্রে। রেজিস্ট্রি হয়েছে বলে পরিবারের তরফে দাবি। নিহতের মায়ের দাবি, রেজিস্ট্রি হলেও সামাজিক বিয়ে হয়নি। মেয়ে ওই যুবকের সঙ্গে থাকতে চাইছিল না। সেই নিয়েই বিবাদ হয়। অন্তত ১ বছর আগে রেজিস্ট্রি হলেও সেই বিয়ে মানতে চাইছিলেন না মেয়েটির বাড়ির লোকজন।

হরিদেবপুর থানার অন্তর্গত রামকৃষ্ণনগরে রবিবার রাতে এই ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম কৃষ্ণা দে। বয়স ২১ বছরের মতো। তিনি মায়ের সঙ্গে বাড়িতেই ছিলেন। রাতে আচমকা ওই বাড়িতে ঢুকে পড়ে তরুণীর স্বামী। আচমকাই পিছন থেকে ওই তরুণীকে লক্ষ্য করে পরপর ছুরির কোপ বসিয়ে দেয়। মা ঘরে এসে দেখতে পাওয়ার পরই দৌড়ে বেরিয়ে যায় অভিযুক্ত যুবক। তারপর চিৎকার-চেঁচামেচিতে চলে আসেন পড়শিরা। ওই তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। যার বিরুদ্ধে অভিযোগ, তার নাম শুভেন্দু দাস। তিনি পেশায় অটোচালক বলে জানা গিয়েছে। স্ত্রীকে কোপ বসিয়েই বিষ খান তিনি। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেন এমন ঘটনা?
সূত্রের খবর, পুলিশের প্রাথমিক ধারণা, সম্পর্কের টানাপড়েন থেকেই এমন ঘটনা ঘটেছে। আক্রান্ত তরুণী এবং অভিযুক্ত যুবকের মধ্যে সম্পর্ক ভেঙে গিয়েছিল। আলাদা থাকা নিয়ে ঝামেলা হচ্ছিল বলে শোনা গিয়েছে, তাতেই এমন নৃশংস ঘটনা বলে মনে করা হচ্ছে। এছাড়া, এই ঘটনার নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 

খুনের ঘটনা আলিপুরদুয়ারে:
হোটেল বাউন্সারের রহস্যমৃত্যু ঘিরে তপ্ত হয়ে উঠেছে আলিপুরদুয়ার শহর। রাস্তায় দেহ রেখে চলল বিক্ষোভ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরিজনরা। পথ অবরোধ করলেন পরিজনরা। আলিপুরদুয়ারের ভোলারডাবড়ির বাসিন্দা গৌরব মুখোপাধ্যায় একটি হোটেলে বাউন্সারের কাজ করতেন। পরিবারের দাবি, শনিবার রাত ১২টা নাগাদ তিনি ফোন করে বাড়ি ফিরছেন বলে জানান। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি গৌরব। সকালে কালচিনির ডিমা নদীর ব্রিজের পাশে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। দোষীদের গ্রেফতারির দাবিতে রবিবার পথে নামেন মৃতের বন্ধু ও পরিজনরা। বক্সা ফিডার রোডের কোর্ট মোড়ে দেহ রেখে চলে বিক্ষোভ।

আরও পড়ুন: বিমান চালানোর স্বপ্নে ধাক্কা! পরে তিনিই হয়ে ওঠেন ভারতের 'মিসাইল ম্যান'

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget