এক্সপ্লোর

'পুরো সিস্টেমটা বাজে নয়, সব পুলিশ খারাপ নয়' প্রতিবাদের আরও এক রাত কাটিয়ে বললেন লগ্নজিতা

শিল্পী লগ্নজিতা বলেন, শিরদাঁড়ার ভাবনাটি দেখে আমি অভিভূত। ডাক্তাররা তো উজ্জ্বল মনের মানুষ, তাঁদের এই ভাবনা দেখে অভিভূত। 

পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত, কলকাতা : 'সন্দীপবাবু কিন্তু শেষ নয়। শুধু শুরু । এখনও বিচারের অনেকটা বাকি আছে', জুনিয়র ডাক্তারদের রাত দখলের রাতে মুখ খুললেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ৯ অগাস্ট আরজি কর হাসপাতাল থেকে নির্যাতিতার দেহ উদ্ধারের দিন থেকে একদিনের জন্যও 'ছুটি' নেননি তিনি। কোথাও না কোথাও গর্জেছে শিল্পীর কণ্ঠ। ১ সেপ্টেম্বর ধর্মতলায় সারা রাত ছিলেন নাগরিক সমাজের প্রতিবাদ জমায়েতে। স্লোগানে, গানে চেয়েছেন বিচার । কিন্তু ২ তারিখটা একটু বিশ্রাম নেবেনই ভেবেছিলেন। তবে জুনিয়র ডাক্তার এই বিক্ষোভ দেখে বসে থাকতে পারেনি বাড়িতে । তড়িঘড়ি তৈরি হয়ে নেমেছেন পথে, আরও একটা প্রতিবাদের রাত কাটিয়েছেন বাড়ির বাইরেই।

গানে-কবিতায়-স্লোগানে রবিবার রাত জেগেছিল নাগরিক সমাজ। আর সোমবার আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, গোলাপ ও প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে CBI গ্রেফতার করে সন্দীপ ঘোষকে। শিল্পী লগ্নজিতা বলেন, শিরদাঁড়ার ভাবনাটি দেখে আমি অভিভূত। ডাক্তাররা তো উজ্জ্বল মনের মানুষ, তাঁদের এই ভাবনা দেখে অভিভূত। 

লগ্নজিতা জানালেন, এই কঠিন পরিস্থিতিতেও তিনি এই শহরে নিরাপত্তাহীনতায় ভুগছেন না। ' মনে হচ্ছে সিস্টেমে একটা গণ্ডগোল আছে। পুরো সিস্টেমটা বাজে নয়। সব পুলিশ খারাপ নয়। তাহলে একটা সিস্টেম চলে কী করে। একটা বাজে সিস্টেম বাদ দিয়ে দিলে আবার সিস্টেম , সিস্টেমের জায়গায় ফিরে যাবে ' । 

জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে, ফিয়ার্স লেনে আন্দোলনকারীদের সঙ্গে মঙ্গলবার কথা বলতে আসেন অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস। তিনি জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে লালবাজার যেতে বললেও আন্দোলনকারীরা রাজি হননি। তাঁরা জানান, বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত যেতে দিলে তবেই লালবাজার যাবেন। ACP অশেষ বিশ্বাস চলে যাওয়ার পর, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন জয়েন্ট সিপি ট্রাফিক। কিন্তু তাঁকেও ফিরে যেতে হয়। আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করেই, রাত ৯টা ১৫ মিনিটে, লালবাজার থেকে বেরিয়ে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যার পদত্য়াগের দাবিতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান। তারপরও নিজেদের অবস্থানে অনড় থেকে ওখানেই সারারাত বসে থাকেন আন্দোলনরত চিকিৎসকরা।

আরও পড়ুন :

'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget