এক্সপ্লোর

Sandip Ghosh Arrested : 'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার?

অধ্যাপকদের সামনেই চ্যালেঞ্জ ছুড়ে আফসার বলে, CM... CM দিদিকে। বলুন ফোন করতে।

অর্ণব মুখোপাধ্য়ায়, আবির দত্ত , সন্দীপ সরকার, কলকাতা  :আর জি কর মেডিক্য়াল কলেজে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি খানকে। এই আফসার আলি খানের দাদাগিরি দেখে কিছু দিন আগেই স্তম্ভিত হয়েছিলেন নেটিজেনরা। কীভাবে মুখ্যমন্ত্রী নাম বলে, আর জি করে চলত আফসর-রাজ, সেটাই প্রকাশ্যে আনে ভাইরাল ভিডিও। শিক্ষক, অধ্যক্ষ, ছাত্র, কিছুই মানত না এই আফসার। গলা তুলে হুমকির সুরে কথা বলতে দেখা যায় তাঁকে বর্তমান অধ্যক্ষের সঙ্গেও। 

চিকিৎসক মানস বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে এই আফসারের একটি কথোপকথন ভাইরাল হয়ে যায়। এই মানস বন্দ্যোপাধ্যায়কেই আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের অধ্য়ক্ষ করা হয়েছে। তিনি কর্মী না হওয়া সত্ত্বেও ক্য়াম্পাসে আফসরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর তাতেই রীতিমতো মেজাজ দেখাতে দেখা যায় সন্দীপ ঘনিষ্ঠকে। 

কে এই আফসার ? তার দাবি, সে নাকি অ্যাডিশনাল সিকিওরিটি। আর তার গলা এত উঁচু কেন ? 'স্বর আস্তেই আছে। আমার গলার স্বর এরকমই। আমাদের খানদের গলার আওয়াজ এরকমই হয়' । আফসারের ঔদ্ধত্যের নজির এখানেই শেষ নয়। বরং সে বুক বাজিয়ে বলে, 'দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা বলুন। কে আছে, বলুন দিদির সঙ্গে কথা বলতে, কে পাঠিয়েছিল আমাকে, কীসের জন্য।'  তাকে কাজ কর্ম নিয়ে প্রশ্ন করতেই মেজাজ আরও এক ধাপ উঁচুতে ওঠে। তারপর অধ্যাপকদের সামনেই চ্যালেঞ্জ ছুড়ে বলে, CM... CM দিদিকে। বলুন ফোন করতে।

এই ভিডিও সোশ্যাল মিডিয়া  মারফত সামনে এনেই বিজেপির আইটি সেল প্রধআন অমিত মালব্য প্রশ্ন তোলেন, তাহলে আর জি কর এ মুখ্যমন্ত্রীর স্বার্থ থাকতে পারে, যে তিনি নতুন অধ্যক্ষ ও কর্তৃপক্ষের ওপর নজর রাখতে একজন দুষ্কৃতীকে পাঠালেন? 

সেই আফসর আলিকে সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার করেছে সিবিআই।  এছাড়া গ্রেফতার করা হয়েছে আরও দু'জনকে। বিপ্লব সিংহ এবং সুমন হাজরা।  এবার কি আফসরকে চাপে ফেললেই বেরিয়ে আসবে তার ভমিকা কী ছিল ? কেই বা তাকে পাঠিয়েছিল? কেন মুখ্যমন্ত্রীর নাম করে হুমকি দিত সে ? 

আরও পড়ুন :

'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget