এক্সপ্লোর

Laketown: খাবার চাইতে বাড়িতে ঢুকে সর্বস্ব লুঠ, গ্রেফতার দুই ভবঘুরে মহিলা

পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, বাচ্চা কোলে নিয়ে দুই মহিলা বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার চাইছে। এরপর বাড়ির সদস্যদের অন্যমনস্কতার সুযোগে তারা মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দিত অভিযোগ।

রঞ্জিত সাউ, কলকাতা: শিশু কোলে বাড়িতে ঢুকে সোনাদানা, ল্যাপটপ-সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। দুই ভবঘুরে মহিলাকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ (Laketown Police Station)। লেকটাউন (Laketown), দমদম পার্ক (Dumdum Park) এলাকায় বেশ কয়েকমাস ধরে পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, বাচ্চা কোলে নিয়ে দুই মহিলা বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার চাইছে। এরপর বাড়ির সদস্যদের অন্যমনস্কতার সুযোগে তারা মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দিত অভিযোগ। নেপথ্যে বড়সড় চক্র কাজ করছে বলে পুলিশের দাবি। 

শিশু কোলে নিয়ে খাবার চেয়ে বাড়ি বাড়ি ঘুরতেন! অভিযোগ বাড়ির সদস্যরা অন্যমনস্ক হলেই, সেই সুযোগেই চুরি! এঁদেরই  হাতসাফাই দেখে চমকে উঠেছেন সবাই। অবশেষে পুলিশের জালে দুই ‘ভবঘুরে’ মহিলা। পুলিশ সূত্রে খবর, লেকটাউন, দমদম পার্ক এলাকায় বেশ কয়েকমাস ধরে পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটে।

সোনাদানা, ল্যাপটপ-সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বেশ কিছু অভিযোগ পেয়ে তদন্তে নামে লেকটাউন থানার পুলিশ। দমদম পার্ক এলাকায় বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীর।

আরও পড়ুন: Kolkata: বাগুইআটির আবাসন থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা?

এক সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বাচ্চা কোলে নিয়ে দুই মহিলা বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার চাইছে, এরপর বাড়ি থেকে বেরিয়ে ব্যাগ হাতে পালাচ্ছে। সেই সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে শনিবার দমদম পার্ক এলাকা থেকে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। লাগাতার চুরির ঘটনায় আতঙ্কত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা! 

পুলিশের দাবি, জেরায় চুরির কথা স্বীকার করেছেন ধৃত দুই মহিলা। ধৃতদের কাছে উদ্ধার হয়েছে চোরাই মোবাইল। নেপথ্যে বড়সড় চক্র কাজ করছে। 

হাওড়ায় চুরি: কিছুদিন আগে হাওড়ায় চুরির ঘটনা প্রকাশ্যে আসে চোরেদের উপদ্রবে নাভিশ্বাস উঠেছে বিদ্যালয়ের। ঘটনাটি ঘটে হাওড়ার আন্দুলের উত্তর মৌড়ি কেশবচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। একের পর এক চুরির ঘটনায় শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়া এবং অভিভাবকরা চরম আতঙ্কে রয়েছেন। এর প্রতিবাদে অভিভাবকরা আজ দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।  এরপর প্রশাসনের পক্ষ থেকে ওই বিদ্যালয়ে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।

নিরাপত্তার দাবিতে বিক্ষোভ: আন্দুলের উত্তর মৌড়ি কেশবচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বেশ কয়েক বছর ধরে চুরির উপদ্রব বেড়েছে। রাতের অন্ধকারে চোরেরা স্কুলের দরজা এবং জানলা ভেঙে মিড ডে মিল রান্নার বাসনপত্র, চাল, ডাল, তেল ,মসলা, বিদ্যালয়ের পাখা, আলো এবং বইপত্র চুরি করে চম্পট দেয়। পরিস্থিতি এতটাই খারাপ যে বিদ্যালয়ের রাঁধুনির বাড়িতে রান্নার জিনিসপত্র এবং গ্যাস সিলিন্ডার প্রতিদিন রান্নার পর রাখার ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকবার স্কুল কর্তৃপক্ষ ডোমজুড় থানায় জানালেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget