এক্সপ্লোর

Kolkata Raj Bhavan: মারাত্মক অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, রাজভবনের কাছে CCTV ফুটেজ চাইল লালবাজার

CV Ananda Bose: শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ চিঠি দেওয়া হয় রাজভবনের OC-কে।

কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে এবার রাজভবন থেকে সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা পুলিশ। রাজভবনের OC-কে সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার ওই চিঠি পাঠানো হয় কলকাতা পুলিশের তরফে। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে লালবাজারের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সিসিটিভ ফুটেজ চেয়ে পাঠিয়ে তারাই রাজভবনকে চিঠি দিয়েছে। (Kolkata Raj Bhavan)

শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ চিঠি দেওয়া হয় রাজভবনের OC-কে। রাজভবনের সিসিটিভি ফুটেজ অনুসন্ধানকারীদের হাতে তুলে দিতে বলা হয়েছে। শনিবারের মধ্যেই বিষয়টি রাজভবনকে জানাবেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত OC. লালবাজার সূত্রে খবর, রাজ্যপাল দু'দিনে, দু'বার তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারিণী। ওই দু'দিনে ঠিক ঘটেছিল, সে ব্যাপারে সম্যক ধারণা পেতেই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। (CV Ananda Bose)

রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। প্রথমে ২৪ এপ্রিল, তার পর বৃহস্পতিবার, রাজভবনে দু'বার তাঁর শ্লীলতাহানি হয়েছে বলে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অন্য় দিকে, রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বিবৃতি জারি করে জানিয়েছেন, সাজানো গল্পের সামনে মাথা নত করবেন না তিনি। বাংলার দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর লড়াই থামানো যাবে না।

আরও পড়ুন: Election Commission: ভোটের মধ্যেই আনন্দপুর ও ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিক বদল, BJP-র অভিযোগে পদক্ষেপ কমিশনের

রাজভবনের তরফে দাবি করা হয়েছে যে, যখন থেকে রাজ্য়পাল ময়দানে নেমে গুন্ডাদের চ্য়ালেঞ্জ করতে শুরু করেছেন, সেই থেকেই তাঁর বিরুদ্ধে হুমকির পর হুমকি এবং আজব অভিযোগ তোলা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, যেহেতু রাজ্য়পালের সাংবিধানিক রক্ষাকবচ রয়েছে, তাই তাঁর বিরুদ্ধে মামলা শুরু করা যাচ্ছে না। বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিংবা রাষ্ট্রপতির কাছে জানানো যায় কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই আবহেই এবার রাজভবনের কাছ থেকে ওই দু'দিনের সিসিটিভি ফুটেজ চাওয়া হল। 

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, "আমার কাছে একটা নয়, হাজারটা ঘটনা সামনে এসেছে। কোনও দিন কোনও কথা বলিনি। কিন্তু মেয়েটির কান্না আমার হৃদয়কে বিঁধেছে।" যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি-র দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাষ্ট্রবিরোধী শক্তি এই ঘটনার নেপথ্যে কাজ করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget