এক্সপ্লোর

Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীর আইনজীবীকে তলব লালবাজারের

Lal bazar Summons Suvendu Advocate: শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব লালবাজারের ...

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)  আইনজীবী সূর্যনীল দাসকে তলব করল পুলিশ। আগামী ২১  ফেব্রুয়ারি ডেকে পাঠিয়েছে লালবাজারের ট্রাফিক বিভাগের Special Raid Section. বিচারপতি কৌশিক চন্দের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি। আগামীকাল শুনানি। শুভেন্দু অধিকারীর হয়ে মামলা লড়ার কারণেই তাকে হেনস্তা বলে অভিযোগ। বিশেষ কোন কারণ উল্লেখ না করেই আইনজীবীর গাড়ির সব নথি নিয়ে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে বলে দাবি আইনজীবীর।

সন্দেশখালিতে ১৪৪ ধারার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।আগামী ৭ দিনের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি কৌশিক চন্দ।বিরোধী দলনেতা নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিল আদালত। কোনও উস্কানিমূলক বক্তব্য করতে পারবেন না শুভেন্দু অধিকারী।তাঁর নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করবে রাজ্য পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী ব্যবহার করা যেতে পারে।আদালতের এই নির্দেশের পর মঙ্গলবারই সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু। 

এদিন, রায় দিতে গিয়ে, তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি কৌশিক চন্দ বলেন, আপাতত ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার নির্দেশ দিচ্ছি না। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে ফল ভুগতে হবে রাজ্য সরকারকে। এর পাশাপাশি বসিরহাটের পুলিশ সুপারের রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। ১ ফেব্রুয়ারি থেকে কটি FIR হয়েছে, তা পুলিশ সুপারকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। এর আগে, প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি কৌশিক চন্দ বলেন, সন্দেশখালির যে অঞ্চলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে, সেখানে যাওয়ার অনুমতি পেতে পারেন শুভেনদু অধিকারী।

এলাকা নির্দিষ্ট করে আদালতকে জানানোর জন্য বিরোধী দলনেতার আইনজীবীকে নির্দেশ দেন বিচারপতি। এর পাশাপাশি বিচারপতি বলেন,সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে কোনও নাগরিক যে কোনও জায়গায় যেতে পারেন।রাজ্য বলতে পারে না যে কোনও নির্দিষ্ট ব্যক্তি সন্দেশখালি যাবেন না। প্রশাসন অবশ্যই বিধি নিষেধ আরোপ করতে পারে।কিন্তু যাবেন না, এটা বলতে পারে না। সেই বিধি-নিষেধ আদৌ গ্রহণযোগ্য কি না, বা সেখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কি না সেটা আদালত খতিয়ে দেখবে।

আরও পড়ুন, 'সন্দেশখালির নির্যাতিতারা নির্ভয়ে কথা বলুক..', রাজ্যে এসেই মমতাকে নিশানা রেখা শর্মার

এরপর বিচারপতি আরও বলেন, ১৩ ফেব্রুয়ারি পুলিশ সুপারের অফিস ঘেরাও ছাড়া, ১৪৪ ধারা জারি করার দুটি নির্দেশিকার মধ্যে তো বয়ানের কোনও পার্থক্য নেই। পুরোটাই কাট-কপি-পেস্ট।ভালো হবে যদি আমিও কলকাতা হাইকোর্টের আগের নির্দেশই কাট-কপি-পেস্ট করে দিই। এদিন হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, কলকাতা হাইকোর্ট সন্দেশখালির ১৪৪ ধারা বাতিল করেছিল। ১৩ ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্ত বিকাল সাড়ে তিনটে নাগাদ ১৪৪ ধারা খারিজ করেন। সেই দিনই ফের নতুন করে ১৪৪ ধারা লাগু করা হয়। নতুন কোনও কারণ পুলিশের তরফ থেকে দেখানো হয়নি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget