এক্সপ্লোর

Darjeeling News: হুড়মুড়িয়ে নামল কাদার তাল, ভূমিধসে যোগাযোগ বিপর্যস্ত দার্জিলিঙে

Darjeeling Landslide: ভূমিধস নামল দার্জিলিঙে। নির্দিষ্ট করে বললে দার্জিলিং পাহাড়ের মানভনজঙ্গ রোডের উপর ধোবি খোলায় ধস নামে। পাহাড়ের উপর থেকে কাদা ও বোল্ডারের তাল রাস্তায় উপর হুড়মুড়িয়ে নেমে আসে।

মোহন প্রসাদ, দার্জিলিং: ভূমিধস (landslide) নামল দার্জিলিঙে (darjeeling)। আরও নির্দিষ্ট করে বললে দার্জিলিং পাহাড়ের মানভনজঙ্গ রোডের উপর ধোবি খোলায় (dhobi khola) গত সন্ধেয় ধস নামে। পাহাড়ের উপর থেকে কাদা ও বোল্ডারের তাল রাস্তায় উপর হুড়মুড়িয়ে নেমে আসে। ফলে মানভনজঙ্গের সঙ্গে বিভিন্ন জায়গার সরাসরি সংযোগ বিপর্যস্ত।  

বিপর্যয় চলছেই...
গত কয়েক দিন ধরেই বিপর্যয় চলছে দার্জিলিঙে। দিনপাঁচেক আগে দুধিয়ায় মুষলধারে বৃষ্টিতে বিপত্তি দেখা দেয়। হড়পা বান আসে বালাসন নদীতে। তার জেরে নদীতে ঘুরতে যাওযা শিলিগুড়ির ১১ জন কলেজ পড়ুয়া আটকে পড়েন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল। সকাল থেকে রাত, দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়ে ১১ জন পড়ুয়াতে উদ্ধার করা হয়। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। বস্তুত সার্বিক ভাবে উত্তরবঙ্গে পাহাড়ের ছোট-বড় বিপর্যয়ের ঘটনা শোনা যাচ্ছে গত চার-পাঁচ দিন ধরে। যেমন গত ২ আগস্ট কালিম্পঙের কালীঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়। বহু গাড়ি আটকে পড়ে । ঘটনার ৫ ঘণ্টা পর রাস্তা পরিষ্কার করা সম্ভব হয় বলেই খবর। তত ক্ষণ বিকল্প রাস্তার মাধ্যমে যানবাহনগুলিকে বাইপাস করানোর চেষ্টা করা হয়। কিন্তু ওই ধসের পর শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক এবং কালিম্পঙের সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছিল। শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং কালিম্পং যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। একদিকে যেমন শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার গাড়িগুলি আটকে যায়। আটকে পড়ে ফিরতি গাড়িও।

পর্যটকের ভিড়...
আবহাওয়া দফতর তখনই জানিয়েছিল, দক্ষিণবঙ্গে বৃষ্টির ছবি যা-ই হোক, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছিল। এমনিতে এই সময়ে পাহাড়ে পর্যটকের ভিড় তুলনামূলক ভাবে কম। কিন্তু পাহাড়ে বর্ষাও অনেককে আকর্ষণ করে। ফলে তার টানে গিয়েও পর্যটকদের আটকে পড়তে হয়েছে, এমন ঘটনাও কম নয়। 
এর মধ্যেই আবার দার্জিলিঙে ভূমিধসের খবর। 

আরও পড়ুন:পাকিস্তানের কুস্তিগীরকে ধরাশায়ী করে সোনা দীপক পুনিয়ার

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget