এক্সপ্লোর

Laxmi Puja 2022 : হাওড়ার এই গ্রামে দুর্গাপুজোর থেকেও বেশি ধুমধাম লক্ষ্মীপুজোয়, জমজমাট থিম পুজো

Lakhsmi Puja 2022 : বহু বছর ধরে এই গ্রামে লক্ষ্মীই অন্যতম পুজো। তাই খালনার পরিচিতি তৈরি হয়েছে লক্ষ্মীর গ্রাম হিসেবে।

সুনীত হালদার,হাওড়া : গ্রাম জুড়ে সাড়ম্বরে ধনদেবীর আরাধনা। এই গ্রামে দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোই মূল উত্‍সব। বছরভর লক্ষ্মীপুজোর দিকেই তাকিয়ে থাকেন গ্রামবাসীরা। লক্ষ্মীপুজোতেও তাই থিম। বিষয় ভাবনায় অভিনবত্বের ছোঁয়া।  

আদর, আপ্যায়ন লক্ষ্মীর
হাওড়ার আমতার জয়পুরের খালনা গ্রামে দুর্গার থেকেও বেশি কদর, আদর, আপ্যায়ন লক্ষ্মীর। গ্রামবাসীরাই জানাচ্ছেন, প্রায় ফি বছর আমতায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। তাই সেই বিপর্যয়ের হাত থেকে ফসল রক্ষা করতে খালনা গ্রামে লক্ষ্মীর আরাধনা করেন গ্রামবাসীরা। 

বারোয়ারি পুজো  ২৫
বছর বারোয়ারি পুজো হচ্ছে প্রায় ২৫টি।  বাড়ির পুজোর সংখ্যা ১০০-র বেশি।  আশপাশের এলাকায় এই গ্রামের পরিচিতি লক্ষ্মীর গ্রাম হিসেবে।  অনেক বারোয়ারি পুজোর মণ্ডপেই প্রাধান্য পেয়েছে থিম।  কোথাও কোভিডের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে হাসপাতাল, কোথাও প্রয়াত গায়ক গায়িকাদের স্মরণ করে তৈরি হয়েছে থিম- সরগম।  

থিম লক্ষ্মী পুজো 
খালনার আমরা সবাই ক্লাবের পুজোর উদ্যোক্তা আশিস বোধক জানালেন, 'আমাদের থিম কোভিড। কোভিডকে হারিয়েছি। মণ্ডপ তৈরি হয়েছে হাসপাতালের মডেলে।  কোভিড এখানে অসুর।' 

এক স্থানীয় বাসিন্দা জানালেন, ' গ্রামে আমরা খুব বড় করে লক্ষ্মীপুজো করি। আনন্দে মেতে উঠি। ' 

এতটাই বড় করে এখানে লক্ষ্মীপুজো হয় যে, গ্রামের যে বাসিন্দারা বাইরে কাজ করেন, তাঁরা লক্ষ্মীপুজোর সময় গ্রামে ফেরেন। আত্মীয়রাও আসেন এই সময়ে। তিন-চারদিন ধরে এখানে লক্ষ্মীপুজো হয়। গত ২ বছর কোভিডের কারণে সেরকম জাঁকজমক হয়নি। এবার অবশ্য বাড়তি উত্‍সাহে লক্ষ্মীর আরাধনায় মেতেছেন খালনাবাসী।  

অন্যদিকে,

পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চল লাগোয়া চাউলখোলা আর কিসমত শিবরামনগর, এই দুই গ্রামে গেলে এমনই থিমের লক্ষ্মীপুজো দেখা যাবে। লক্ষ্মীপুজোর প্যান্ডেলে কোথাও উঠে এসেছে আদিবাসী একটি গ্রাম, কোথাও আবার নারীশক্তি। কোথাও আবার থিম শস্যগোলা। হলদিয়া শহর লাগোয়া এই গ্রামগুলিতে চলে থিম নিয়ে একে অন্যকে টেক্কা দেওয়ার চেষ্টা। 

                                                     

হলদিয়ার লক্ষ্মীগ্রাম
হলদিয়ার লক্ষ্মীগ্রাম হিসেবেই পরিচিত এই এলাকা। দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোই এখানকার প্রধান উৎসব! চাউলখোলার বাসিন্দা শিপ্রা মান্না জানালেন, 'পুজোকে কেন্দ্র করে বাড়িতে পুজো আত্মীয়স্বজন আসেন। দুর্গাপুজোর চেয়েও লক্ষ্মীপুজোয় আমরা বেশি আনন্দ করি।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget