এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মর্নিং ওয়াকে গিয়ে যা খুশি বলি না', নাম না করে কি দিলীপ ঘোষকেই আক্রমণ শুভেন্দু অধিকারীর?

Hazra Meeting:'মর্নিং ওয়াকে গিয়ে যা খুশি বলিনা। যা বলি ভেবেচিন্তেই বলি। করে দেখাই', হাজরার সভা থেকে এবার কি নাম না করে দিলীপ ঘোষকেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?

কলকাতা: 'মর্নিং ওয়াকে (morning walk) গিয়ে যা খুশি বলিনা। যা বলি ভেবেচিন্তেই বলি। করে দেখাই', হাজরার (hazra) সভা (meeting)  থেকে এবার কি নাম না করে দিলীপ ঘোষকেই (dilip ghosh) কটাক্ষ (banter) করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)? নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কথায় সে রকমই সুর পাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ। 

কী বললেন শুভেন্দু?
এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে কাছে, হাজরা মোড়ে সভা করেন শুভেন্দু। সেখানেই বলেন, 'আমি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা। গিমিকে বিশ্বাস করি না।' মনে করান লক্ষ্মণ শেঠকে হারানোর কথাও। শুভেন্দুর কথায়, 'সিপিএমের সূর্য যখন মধ্যগগনে, তখন আমি লক্ষ্মণ শেঠকে হারিয়েছি। তৃণমূলের সূর্য যখন মধ্যগগনে, তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আপনার শুনে রাখুন, পশ্চিমবঙ্গের ধেড়ে ইদুর, বড় ডাকাত জেলের ভিতর যাবেই।' বিরোধী দলনেতার বক্তব্য, ১২ ডিসেম্বরের যে ডেডলাইন তিনি দিয়েছিলেন, সেটা ১৩ জানুয়ারি হতে পারে, ১৪ ফেব্রুয়ারি হবে না। ডিসেম্বর ডেডলাইন নিয়েও নাম না করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী

গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ?
বঙ্গ বিজেপিতে অন্তর্কলহের আঁচ মোটেও নতুন নয়। গত অক্টোবরেই দলীয় সাংসদ সৌমিত্র খাঁ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশে তোপ দেগেছিলেন। বলেন, 'বাংলাতে কয়েকটা কয়েকটা আযোগ্যকে বসে, বাংলা জয় করা খুব কঠিন। শুভেন্দু দা, দিলীপ দা লড়ছেন কিন্তু বাকি সব অযোগ্যের ভিড়ে, অযোগ্য নেতৃত্বের বলে চলছে। রাজ্য সভাপতি ভাল ছেলে, ভাল প্রফেসর কিন্তু কোনও মতেই বারবার কমিটি, বারবার লোক বদল করে দেওয়াটা আমার মনে হয় ওঁর অবগত হয়নি। উনি শিক্ষানবিশ আছেন, উনি যখন শিক্ষা পাবেন তখন নিশ্চিতভাবে হয়তো ভাল কিছু হবে।" ছেড়ে দেননি সুকান্তও। পাল্টা জবাব ছিল, "কিছু লোকের অভ্যাস হয়ে গিয়েছে, কিছু না করেই কথা বলা। সেই সমস্ত নেতারা যাঁরা কাজের সময় থাকে না, যাঁদের কোনও দায়িত্ব দিলে পাওয়া যায় না, তাঁরা মিডিয়ার সামনে বড় বড় কথা বলে গলা ফাটান।" দিলীপ-শুভেন্দুর মধ্যেও সেই চাপানউতোরের আঁচ ফের প্রকাশ্য়ে এল হাজরার সভায়, মনে করছেন অনেকে। 

আক্রমণ অভিষেককে...
তবে এদিনের সভায় রাজ্যের বিরোধী দলনেতার আক্রমণের কেন্দ্রে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। বলেন, "আমি আজ হাজরায়, আপনি কোথায় পালিয়েছেন? কাঁথিতে তো আমার বাড়ির কাছে পকেটে হাত দিয়ে অনেক কথা বলেছিলেন। বিজেপির সভার পর কাল এখানে তৃণমূল সভা করবে, ইয়ে ডর আচ্ছা লাগা।"  আরও বলেন, 'পুলিশ আছে বলে আপনারা আছেন। সংসদে নতুন বিল এলে আইপিএসদের নিয়ন্ত্রণ করবে কেন্দ্রের সরকার। ওয়ান নেশন ওয়ান পুলিশ যখন হবে, তখন কোথায় যাবেন?' হাজরার সভা থেকে ফের পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, 'পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, যেখানে পুলিশ পার্টির ক্যাডার। বর্ধমানে তৃণমূলের মঞ্চে পুলিশকে দেখা যাচ্ছে। এই পুলিশ দিয়ে কীভাবে পঞ্চায়েত ভোট হবে?'     

আরও পড়ুন:পাখির চোখ, বিধানসভা ভোট, অভিষেককে সঙ্গে নিয়ে আজ মেঘ-রাজ্যে মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget