এক্সপ্লোর

Leader of Opposition: কে হবেন পরবর্তী বিরোধী দলনেতা? ১০ দিনের মধ্যেই হবে সিদ্ধান্ত, সপ্তমে বাকযুদ্ধের পারদ

West Bengal L.O.P: বিরোধী দলনেতা কে হবেন, ১০ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার স্পিকারকে। হাইকোর্টের দেওয়া ১০ দিনের সময়সীমা শেষ হচ্ছে ৭ ডিসেম্বর।

কলকাতা: পশ্চিমবঙ্গে বর্তমানে নেই কোনও বিরোধী দলনেতা। ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়কে (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা করার যে সিদ্ধান্ত বিধানসভার অধ্যক্ষ নিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন প্রশ্ন হল, কে হবেন পরবর্তী বিরোধী দলনেতা? মমতা তৃণমূল নাকি গণতান্ত্রিক তৃণমূল, কোন শিবিরের প্রতিনিধি পাবেন স্বীকৃতি? 

এই নিয়ে মমতা তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বাকযুদ্ধের পারদ সপ্তমে উঠেছে। এ আবহে মমতা তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (Kalyan Banerjee) ঋতব্রতকে ‘পলিটিক্য়াল ব্রোকার’ বলে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, ‘বিরোধী দলনেতাকে কেমন কোণঠাসা করেছি। বড্ড বাড়াবাড়ি। উল্টোপাল্টা কথা বলে। নিজেকে বিশাল কিছু ভাবে। হরিদাস পাল। বাপের জন্মে কখনও পশ্চিমবাংলায় গ্রামের  রাজনীতি করেনি। CPM-এর দয়াতে ছিল। অভিষেকের পায়ের তলায় পড়ে থাকত (ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়)। এখন শুভেন্দুর পা মুছছে। পশ্চিমবাংলার দি বেস্ট পলিটিক্য়াল ব্রোকার।’ 

কল্যাণের এহেন মন্তব্যের স্বাভাবিকভাবেই জবাব এসেছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তরফেও। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তরফে ঋতব্রত কল্যাণকে কড়া ভাষায আক্রমণ শানান। তাঁর দাবি কল্যাণ বন্দোপাধ্যায় আপাতত নির্বাসিত হয়ে আবোলতাবল বকছেন।

আরও পড়ুন:- জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR

‘কালকে রাত সাড়ে দশটায় শুনলাম কোথায় একটা গিয়েছিলেন। দিল্লিতে এক জায়গায় দরবার করতে গিয়েছিলেন, লাভ হয়নি। সকালবেলা ফিরে এসেছেন। ওঁ তো ভোট দিতে পারবেন না সাসপেন্ডেড এমপি। তো সাসপেন্ডেড কল্যাণ ব্যানার্জী খুবই ফ্রাস্ট্রেটেড।  ফ্রাস্ট্রেশন থেকে আবোলতাবল বকছেন। কাল আমায় বলেছেন না ইলেকশন কমিশনের সামনে দাঁড়িয়ে দেখ কেমন লাগে? আমি শুধু বলব আমি তো ওঁকে তুই তুকারি করব না। ওই প্রাক্তন মুহুরি, মুহুরি থেকে আইনজীবীতে উন্নীত হওয়া কল্যাণ, গতকাল দু ঘন্টা ধরে… আমি ইংরেজি মোটামুটি বুঝি। ইংরেজিরই ছাত্র ছিলাম। আমি কাল বহু চেষ্টা করেও ওঁ কী বলছেন, বুঝতে পারিনি। থুতু ছিটছিল আর কথা জড়িয়ে যাচ্ছিল। বোঝার চেষ্টা করছিলাম। পুরোটা বুঝে উঠতে পারিনি। তো কল্যাণ বাবু তো ভোট দিতে পারবেন না। হারাধনের ১০ টি ছেলের মত আটজন পড়ে রয়েছে ডক্টর ব্যানার্জীর কাছে। তো সেই আটজনের মধ্যে কল্যাণ বাদ। হয়ে গেল সাত। আমি কল্যাণ বাবুকে ডক্টর মমতা ব্যানার্জীকে চার্টার্ড মাফিয়া ভাইপোকে অনুরোধ করব যে, এই যে সাতজন আগে এটা এনসিওর করুন যে এই সাতজন তারা সবাই পার্টি স্ট্যান্ড মেনে ভোট দেবে। চিফ উইফ তো সাসপেন্ডেড।’ 

বিরোধী দলনেতা কে হবেন, ১০ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার স্পিকারকে। হাইকোর্টের দেওয়া ১০ দিনের সময়সীমা শেষ হচ্ছে ৭ ডিসেম্বর। এদিকে, ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। চলবে ১৪ ডিসেম্বর অবধি। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে - স্পিকার কি ৪ ডিসেম্বরের মধ্য়েই বিরোধী দলনেতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন? তেমনটা না হলে বিধানসভার অধিবেশন শুরু হবে কোনও বিরোধী দলনেতাকে ছাড়াই।

আইনজ্ঞদের মতে, এখনও খোলা রয়েছে নির্দেশকে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দারস্থ হওয়ার রাস্তা। তবে, সে পথে তাঁরা যাচ্ছেন না তা শুক্রবারই স্পষ্ট করে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। এখন স্পিকার কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Advertisement

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget