এক্সপ্লোর

Left Agitation: ফিয়ার্স লেনে ফিরল ব্যারিকেড, রাতভর ধর্নার হুঁশিয়ারি বামেদের

Left Protest: দুপুরে বামেদের লালবাজার অভিযান। মিছিল আটকাতে ফিয়ার্স লেনে ফিরল ব্যারিকেড। কড়া নজরদারি পুলিশের।

কলকাতা: ২০দিনের মাথায় ফের বামেদের লালবাজার অভিযান (Lalbazar Agitation)। পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে নামলেন বাম কর্মী সমর্থকরা। এদিন ফিয়ার্স লেনে ব্যারিকেড আটকায় মিছিল। লালবাজারে রাতভর ধর্নার হুঁশিয়ারি বামেদের। 

বামেদের লালবাজার অভিযান: পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগ ও তাঁকে সিবিআই তদন্তের আওতায় আনার দাবি তুলে ফের লালবাজার অভিযানে নামল বামেরা। শুক্রবার বউবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় থেকে শুরু হয় বামেদের মিছিল। শুরুতে গার্ডরেল সরিয়ে এগিয়ে গেলেও, ফিয়ার্স লেনের মুখে পুলিশি ব্যারিকেডে আটকে পড়েন বাম কর্মী সমর্থকরা। বাধা পেয়ে ফিয়ার্স লেনেই রাতভর অবস্থানের ঘোষণা করলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "মমতা মনে করছে ব্যারিকেড উঁচু করলেই চুপ করবে। ১৪ তলায় পৌঁছে গেছে আওয়াজ। সরকার যত নামে ব্যারিকেড তত উঁচু হয়। যতদিন পদত্যাগ না করছে গোটা রাজ্যে আন্দোলন চলবে।''                               

রাতভর ধর্নার হুঁশিয়ারি: অন্যদিকে ফিয়ার্স লেনে যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল পুলিশও। তৈরি ছিল জলকামান, বজ্রাও। কিন্তু প্রায় দু মানুষ উঁচু ব্যারিকেড, লোহার শিকল, ভাঙার চেষ্টাই করেননি আন্দোলনকারীরা। বাধার মুখে পড়ে সেখানেই শুরু হয় অবস্থান বিক্ষোভ। লোহার ব্যারিকেডে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি লেখা ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়। ব্যারিকেডের উপরে উঠে পতাকা হাতে শুরু হয় স্লোগান। এর আগে গত সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিল বামেরা। চারদিনের মাথায় আবার পথে নামলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। শনিবার বিকেল ৫টা পর্যন্ত ফিয়ার্স লেনে বামেদের অবস্থান কর্মসূচি চলবে। এদিন সুজন চক্রবর্তী বলেন, "আমরা তো আজ অবস্থানে এসেছি এখানে, জানি কোনও সন্দেহ নেই আগামীকাল পর্যন্ত চলবে। তবে গোটা রাজ্যজুড়ে কর্মসূচি চলছে, শুধু তো একটা কর্মসূচি নয়। পুলিশ কমিশনারকে যেতেই হবে। ওকে খারিজ করতে হবে। আর যদি খারিজ করতে না পারেন, তাহলে অবশ্যই পুলিশমন্ত্রী, তিনি কী করছেন? তাকেও যেতে হবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctor Agitation: দাবিগুলি ঠিক কী? মুখ্যমন্ত্রীকে ফের মনে করালেন চিকিৎসকরা

সেরা শিরোনাম

Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget