এক্সপ্লোর

Junior Doctor Agitation: দাবিগুলি ঠিক কী? মুখ্যমন্ত্রীকে ফের মনে করালেন চিকিৎসকরা

Junior Doctors Protest: স্বাস্থ্যভবনে সামনে ধর্নায় জুনিয়র ডাক্তাররা। এদিন ফের ধর্না মঞ্চ থেকে স্মরণ করিয়ে দিলেন তাঁদের কয়েকদফা দাবি।

কলকাতা: আর জি কর-কাণ্ডে (R G Kar News) বিচার চেয়ে লাগাতার কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চতুর্থ দিনে। লাইভ স্ট্রিমিং ছাড়া প্রশাসনের সঙ্গে আর কোনও বৈঠক নয় বলে বার্তা দিয়েছেন তাঁরা। আর এদিন রাজ্যবাসী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার জানালেন তাঁদের দাবি। 

দাবিগুলি জানালেন চিকিৎসকরা: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এদিন সাফ জানিয়েছেন, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চাই। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করেছেন তাঁরা। পাশাপাশি প্রমাণ লোপাটের চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাঁদের। একইসঙ্গে রোগী পরিষেবা দিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত নিরাপত্তা ও মেডিক্যাল কলেজ, হাসপাতালে থ্রেট কালচার বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। 

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এদিন বলেন, "আমাদের প্রথম দাবি অভয়ার তদন্ত এবং দ্রুত ন্যায়বিচার। সন্দীপ ঘোষ সহ সব স্বাস্থ্য অধিকর্তা যাঁরা আর জি করের ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকায় ভাঙচুরের নির্দেশ দিলেন এবং যাঁদের নিষ্ক্রিয়তায় অথবা সক্রিয় অংশগ্রহণে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি এবং ভয়ের রাজনীতি বাসা বেঁধেছে, সেই DME, DHS, প্রিন্সিপ্যাল হেল্থ সেক্রেটারিকে শাস্তি দিতে হবে। যেসব পুলিশ দুর্ঘটনাস্থলকে সুরক্ষিত রাখতে পারেননি, নির্মাণের নামে ভাঙচুর হয়েছে এবং পুলিশ নীরব থেকেছে পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে। প্রমাণ লোপাটের চেষ্টা যাঁরা করেছেন তাঁদের সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সহ মহিলাদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে। ডাক্তারদের থাকার জন্য অন কল রুম, পৃথক বাথরুম, সিসিটিভি ক্যামেরা দিতে হবে।'' 

আরজি কর দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে ইডির হাতে এবার নতুন তথ্য। দুর্নীতির নথি খুঁজতে গিয়ে হদিশ মিলল প্রচুর পরিমাণে উত্তরপত্রের। সন্দীপ ঘোষের আত্মীয়র বাড়ি থেকে ২০০ পাতার উত্তরপত্র উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তরপত্রের কপি নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল কি না, এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। লএয়ারপোর্ট এলাকায় আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের আত্মীয়র বাড়িতে তল্লাশি চালায় ইডি। উত্তরপত্র ছাড়াও প্রচুর পরিমাণে টেন্ডারের কপি, দলিল, সম্পত্তির কাগজপত্রও উদ্ধার হয়। সন্দীপ ঘোষের ৯ থেকে ১০টি সম্পত্তির নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Agitation: ২ ঘণ্টার বেশি নবান্নের বাইরে বসে, ধর্নাস্থলে ফিরলেন জুনিয়র ডাক্তাররা

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget