এক্সপ্লোর

Jaldapara Leopard Body:রক্তাক্ত চিতাবাঘের দেহ উদ্ধার আলিপুরদুয়ারে

Alipurduar News:রক্তাক্ত চিতাবাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। ঘটনাস্থলে পৌঁছলেন জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। কী ভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রক্তাক্ত চিতাবাঘের (Leopard Body Recovery) দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে (Alipurduar News)। ঘটনাস্থলে পৌঁছলেন জলদাপাড়া বনবিভাগের কর্মীরা। কী ভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। 

কী ভাবে খোঁজ?
যা জানা যাচ্ছে, তাতে ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে। বৃহস্পতিবার সকালে জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলাগাঁও শ্মশান ঘাটের পাশে, স্থানীয়রাই ওই পূর্ণ বয়স্ক চিতাবাঘের দেহ দেখতে পারেন। চিতাবাঘটির মুখ থেকে রক্তক্ষরণের স্পষ্ট চিহ্ন পাওয়া গিয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান জলদাপাড়া বনবিভাগের অন্তর্গত মাদারিহাট রেঞ্জের কর্মীরা। পৌঁছয় ফালাকাটা থানার পুলিশও। শুরু হয়েছে তদন্ত। জলদাপাড়া বনবিভাগের সহকারি বন্যপ্রাণ সহায়ক নভোজিৎ দে বলেন, 'ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। চিতাবাঘের মুখ দিয়ে রক্তক্ষরণ হলেও দেহের বাইরে আঘাতের চিহ্ন নেই। যদিও মৃত্যুর কারণ নিয়ে সমস্ত সম্ভাবনাই ক্ষতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত হলে এই ছবিটা আরও স্পষ্ট হবে।'এর আগে, গত বছর নভেম্বরেও, আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয়। সে বারের ঘটনাস্থল ছিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত তুলসিপাড়া চা বাগান এলাকা। প্রাণীটির দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল জানায় বন দফতর। 

স্থানীয় বাসিন্দারা জানান, বীরপাড়া থেকে লঙ্কাপাড়া যাওয়ার রাজ্য সড়কের কাছে পড়ে ছিল ওই চিতাবাঘের দেহ। প্রাণীটির পেটের কাছে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তাঁরা। তাঁদের নজরে চিতাবাঘের দেহটি আসার পরই খবর দেওয়া হয় বন দফতরে। জলপাইগুড়ি ডিভিশন অন্তর্গত দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় দেহটি। বনকর্মীদের ধারণা ছিল, পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘটির বয়স ৭ থেকে ৮ বছর। তাঁদের আরও অনুমান, চা বাগানের মাঝ দিয়ে গিয়েছে রাস্তা। সেই রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনও গাড়ির ধাক্কায় মারা গিয়ে থাকতে পারে চিতাবাঘটি।

আগেও মৃত্যু...
 তরাই-ডুয়ার্স এলাকায় আগেও একাধিকবার চিতাবাঘের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত বছর নভেম্বরের ওই ঘটনার আগেই যেমন বাগডোগরায় জলের রিজার্ভারে ডুবে মারা যায় একটি চিতাবাঘ। বাগডোগরার হাঁসখোয়া চা বাগানের ঘটনা ছিল সেটি। কোনওভাবে জলের রিজার্ভারে পড়ে যায় চিতাবাঘটি। বেশ কিছুক্ষণ সাঁতরে ভেসে থাকার চেষ্টা করে সে। খবর পেয়ে হই হই পড়ে যায়। রিজার্ভারের চারিদিকে ভিড় করেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত চিতাবাঘটিকে তোলা যায়নি। জলে ডুবেই মারা যায় প্রাণীটি।

আরও পড়ুন:চোরাই কয়লা পাচার করতে গিয়ে নলহাটি পুলিশের জালে ৪

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget