এক্সপ্লোর

Birbhum: চোরাই কয়লা পাচার করতে গিয়ে নলহাটি পুলিশের জালে ৪

Birbhum News: অবৈধ কয়লা পাচার করার অভিযোগে চারজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার  তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: চোরাই কয়লা (Coal Smuggling) বাজেয়াপ্ত করল বীরভূমের (Birbhum) নলহাটি (Nalhati) থানার পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে চারজন কয়লা পাচারকারীকে। এছাড়া পুলিশের জালে আটক করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল। ধৃতদের নাম মহম্মদ আব্দুল সাত্তার আনসারি, সিরাজ আনসারি, মেরাজ আনসারি ও প্রভাত মণ্ডল। ধৃতদের সকলেই ঝাড়খন্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার  গভীর রাতে বীরভূমের নলহাটি থানার শালবনি এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় ২৫ কুইন্টাল চোরাই কয়লা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শালবুনি এলাকায় অভিযান চালায়। জানা গিয়েছে যে, ওই এলাকা দিয়ে মোটর সাইকেলে করে চোরাই কয়লা বোঝাই করে পাচার করা হচ্ছিল। সেই সময় পুলিশ কয়লা পাচারকারীদের ধরে ফেলে। অবৈধ কয়লা পাচার করার অভিযোগে চারজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার  তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

কিছুদিন আগে একটি খবর এবিপি লাইভ ডিজিটালেই প্রকাশিত হয়েছিল সেখানে দেখা গিয়েছিল সীমান্তে ফের সোনা পাচারের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার একটি ঘটনা। সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় ব্যর্থ হয়েছিল চোরাচালানের প্রচেষ্টা। উদ্ধার করা হয়েছিল ৫৬ লক্ষ টাকা মূল্যের আটটি সোনার বিস্কুট। সোনার বিস্কুট-সহ এক চোরাচালানকারী ব্যক্তিকে গ্রেফতারও করেছে BSF. এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। 

ভারত-বাংলাদেশ সীমান্তের বেতাইয়ে ওই সোনার বিস্কুট আটক করে পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে ৮৪ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত চৌকি। আটটি সোনার বিস্কুট-সহ গ্রেফতার করা হয়েছে এক ভারতীয়কে। তিনি ওই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। (Gold Biscuits)

BSF সূত্রে খবর, বাজেয়াপ্ত করা ওই সোনার বিস্কুটগুলির ওজন ৯৩৩.৫৪ গ্রাম, ভারতের বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৫৬ লক্ষ ৫৩ হাজার ৭৪২ টাকা। ১০ নভেম্বর ওই বিস্কুটগুলি উদ্ধার হয় বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। এই চোরাচালানে আর কে বা কারা যুক্ত, জানার চেষ্টা করছে শুল্ক দফতর।

BSF-এর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওপি নাকায় নিযুক্ত সীমান্ত ফাঁড়ি বেতাইয়ের জওয়ানরা এই ঘটনার পর্দাফাঁস করেন। বাংলাদেশ থেকে সীমান্তের বেড়া পেরিয়ে ভারতের দিকে উড়ে আসে একটি বান্ডিল। বাংলাদেশের দিক থেকে সেটি ছুড়ে দিয়েই এক ব্যক্তি ছুটে পালিয়ে যান। তাতেই BSF তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায়। এলাকায় টহল দেওয়া বাকি সীমান্তরক্ষীদের কাছেও পৌঁছে যায় খবর। 

এর পর টহল দিতে গিয়ে ভারতের দিকে অন্য চোরাকারবারির সন্ধান মেলে। তিনি উড়ে আসা ওই বান্ডিলটি তুলতে এসেছিলেন। BSF-কে দেখে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কিন্তু চারিদিক থেকে তাঁঁকে ঘিরে ফেলে সীমান্তরক্ষী বাহিনী। এর পর BSF-এর হাতে পাকড়াও হন তিনি। তার পর তল্লাশি চালিয়ে আটটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধার হয় একটি বোতাম টেপা মোবাইল ফোনও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget