এক্সপ্লোর

Leopard on Tree: কাঁঠাল গাছের মগডালে বসে চিতাবাঘ, আতঙ্কে ঘরবন্দি লোকজন, আলো নিয়ে অপেক্ষায় বন দফতর

Alipurduar News: আলিপুরদুয়ার জেলায় অসম সীমানার কাছে অবস্থিত বারোবিশা দক্ষিণরামপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: গোঁফে তেল দিয়ে বসে থাকা নয়। সটান কাঁঠাল গাছের মাথায় উঠে গেল চিতাবাঘ। জৈষ্ঠ্য মাস হলে তাও না হয় কথা থাকত। ভরা পৌষে এমন ঘটনার সাক্ষী হলেন আলিপুরদুয়ারবাসী। নতুন বছরের একেবারে প্রথম দিনে সেখানে কাঁঠাল গাছের মগডালে চিতাবাঘকে বসে থাকতে দেখলেন সকলে। তাতে প্রাণ ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। (Alipurduar News)

আলিপুরদুয়ার জেলায় অসম সীমানার কাছে অবস্থিত বারোবিশা দক্ষিণরামপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। সেখানকার বাসিন্দা প্রণয় ঘোষের বাড়িতে একটি কাঁঠাল গাছ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেই কাঁঠাল গাছের একেবারে মগডালে একটি চিতাবাঘকে বসে থাকতে দেখা যায়। বেশ বড় আকারের চিতাবাঘটিকে গাছে বসে থাকতে দেখেন প্রণয়ের পড়শি, এক মহিলা। (Leopard on Tree)

ওই মহিলা বাড়ির ছাদে মেলে রাখা শুকনো জামাকাপড় তুলে আনতে উঠেছিলেন। পাখির দল বড্ড বেশি কিচিরমিচির করছে শুনে কৌতূহল জাগে তাঁর। এদিক ওদিক তাকানোর পর প্রণবের বাড়ির কাঁঠাল গাছটির দিকে নজর পড়ে। আর তাতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় তাঁর। গাছের মগডালে, দুই ডালের মাঝে চিতাবাঘটিকে বসে থাকতে দেখেন তিনি।

প্রথম দর্শনে ভিরমি খেলেও, একটু ধাতস্থ হয়ে এক প্রতিবেশীকে ডেকে বিষয়টি জানান। কাঁঠাল গাছে বসে থাকা চিতাবাঘ দেখান তাঁকেও। এর পর মুহূর্তের মধ্যে পাড়ায় চিতাবাঘের কথা ছড়িয়ে পড়ে। কাঁঠাল গাছে বসে থাকা চিতাবাঘ দেখতে রীতিমতো ভিড় জমে যায় এলাকায়।

গাছের ওপর পাখিদের অতিরিক্ত আওয়াজ শুনে গাছের দিকে খেয়াল করে দেখেন একটি চিতাবাঘ বসে রয়েছে কাঁঠাল গাছের দুই ডালের মাঝে। এরপর তিনি পাশের বাড়ির একজন কে ডেকে দেখান। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চিতাবাঘের কথা। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দারাই এর পর বন দফতরকে খবর দেন। সেই মতো ঘটনাস্থলে এসে পৌঁছন বক্সা বন দফতরের ভলকা রেঞ্জের কর্মী ও আধিকারিকরা। তবে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলেও চিতাবাঘটিকে কাঁঠাল গাছ থেকে নামানো সম্ভব হয়নি। এখনও গাছের মগডালেই বসে রয়েছে চিতাবাঘটি। তবে বন দফতরের কর্মীরা নজরদারি চালাচ্ছেন। চড়া আলো ফেলে বসে রয়েছেন সকলে। চিতাবাঘটি নিজে থেকে এলাকা ছেড়ে বেরিয়ে যায়, না কি ঘুমপাড়ানি গুলি ছুডে় তাকে কাবু করতে হয়, তা সময়ের উপর নির্ভর করছে। 

তবে অন্ধকার নেমে আসতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদি কারও ঘাড়ে লাফিয়ে পড়ে চিতাবাঘটি, দেখা দিয়েছে উদ্বেগ। বন দফতরের তরফে এলাকায় মাইকিং হচ্ছে। সকলকে সতর্ক করছে তারা। নিষেধ করা হচ্ছে বাড়ি থেকে বেরোতে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget