এক্সপ্লোর

Kolkata Metro: নোয়াপাড়া থেকে বরানগরের মধ্যে লাইনে সমস্যা, বন্ধ মেট্রো পরিষেবা

Metro Railway Kolkata: দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ-ডাউন লাইনে বন্ধ মেট্রো পরিষেবা। আপাতত দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলছে মেট্রো রেল। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফের মেট্রোয় (Kolkata Metro) বিভ্রাট। নোয়াপাড়া থেকে বরানগরের মধ্যে আপ লাইনে সমস্যা। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ-ডাউন লাইনে বন্ধ মেট্রো পরিষেবা। আপাতত দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলছে মেট্রো রেল। 

বন্ধ মেট্রো পরিষেবা: নোয়াপাড়া থেকে বরানগরের যে আপ লাইনের থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগে সমস্যা হয়েছে। যার জেরে ওই অংশে মেট্রো চলাচল সম্ভব হচ্ছে না। কীভাবে সমস্যা এবং কীভাবে তা সমাধান করা যায়, তা দেখছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। এই ঘটনার জেরে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন দুই লাইনেই বন্ধ পরিষেবা। ২টো ১৮ মিনিট থেকে বন্ধ এই পরিষেবা। যদিও দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত স্বাভাবিক রয়েছে পরিষেবা। যদিও কতক্ষণের মধ্যে ওই অংশে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে তা নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। 

এদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে তৈরি হয়েছে নতুন জটিলতা। ক্ষতিপূরণ বাড়ানোর দাবিতে সরব হয়েছেন হাওড়া ময়দানের ব্য়বসায়ীদের একাংশ। হাওড়া ময়দান মেট্রো স্টেশনের পাশে, বড়সড় পার্কিং তৈরির কথা ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ।কিনতু, সমস্য়া দানা বেঁধেছে এই এলাকার, শ্রী মার্কেটের ব্য়বসায়ীদের নিয়ে। মেট্রো প্রকল্প শুরুর সময় ১২৯টি দোকান অন্য়ত্র সরানো হয়। তখন বলা হয়েছিল, ৩ বছরের জন্য় সরানো হচ্ছে। এর ক্ষতিপূরণ বাবদ প্রত্য়েক দোকান মালিককে ৫৫ হাজার টাকা ও দোকানের এলাকা অনুযায়ী প্রতি স্কোয়ার ফিটে ২৫০ টাকা করে দেওয়ার কথা বলা হয়।

কিন্তু, মেট্রোর রুট বদল,তারপর করোনা সহ বিভিন্ন কারণে, ৩ বছর এখন ১৩ বছরে এসে দাঁড়িয়েছে। এরইমধ্য়ে পার্কিং তৈরির জন্য়, ব্য়বসায়ীদের এই জায়গা থেকে সরিয়ে অন্য়ত্র নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। তা নিয়ে আপত্তি জানাচ্ছে ব্য়বাসায়ীদের একাংশ। তাঁদের বক্তব্য় বারবার স্থান বদলে ব্য়বসার ক্ষতি হচ্ছে। পাশাপাশি, ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোরও দাবি তুলেছেন তাঁরা। সম্প্রতি হাওড়া জেলা প্রশাসন ও KMRCL-এর সঙ্গে ব্য়বসায়ী সমিতির বৈঠক হয়। কিন্তু তাতে সমাধান সূত্র বেরোয়নি। কিছুদিনের মধ্য়েই হাওড়া ময়দান থেকে এসপ্ল্য়ানেড পর্যন্ত রুটে, কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনের কথা রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Parliament Security Breach: বড়বাজারে ঘুপচি ঘরে ভাড়া! কী করতেন ললিত ঝা? খোলসা পড়শিদের

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget