এক্সপ্লোর

Lionel Messi in Kolkata: পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা অরূপ ও সুজিতের গ্রেফতার চাই, বললেন শুভেন্দু

Lionel Messi: তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি, কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

কলকাতা: যুবভারতীকাণ্ডের পর, অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। যদিও তাতেই যবনিকা পড়েনি, তীব্র আক্রমণ করলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

আরও পড়ুন, অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী

এদিন শুভেন্দু বলেন,  'মেসিকে নিয়ে কী হল, আপনারা দেখলেন, কয়েকশো কোটি টাকা চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ...DGP রাজীব কুমারকে শোকজ, ও আইওয়াশ। রাজীবকুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না। মুখ্যমন্ত্রী আমরা গ্রেফতার চাই, অরূপ বিশ্বাস ও সুজিত বসুর। যত যুবক ছেলের ইমোশন, আপনারা নিয়েছেন, টাকাগুলি ফেরৎ দিন। টাকা আপনাকে ফেরৎ দিতে হবে। দর্শকদের পিটিয়েছে আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাঁদের জামিন দিন। তারপরে আপনার সঙ্গে কথা হবে। '

তিনি আরও বলেন, 'পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারও আস্থা নেই, কারণ শতদ্রুর সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ পায়, মাথায় যদি এতবড় বড় প্রভাবশালীদের আশীর্বাদ এবং হাত থাকে,  সেক্ষেত্রে এই রাজ্য সরকার ও রাজ্য সরকারের মনোনীত, চারজন আইপিএস-র নেতৃত্বে যে সিট , তাঁরা কখনই নিরপেক্ষ তদন্ত করতে পারেন না। ..প্রথমত ব্রোকার শতদ্রু, এই ইভেন্টটা অন্যজনের করার কথা ছিল। এই তৃণমূল বা তার মন্ত্রীরা, সব জায়গায় টাকা চায়, এবং নিজেদের মাতব্বরী ফলাতে চায়। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের দিয়ে, সেলফি তুলিয়ে, তারা মাতব্বরী করাতে চায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নির্বাচন, তলানিতে চলে যাওয়া জনপ্রিয়তা, তার সরকারের যে নৌকাতে ফুঁটো হয়েছে, জল ঢুকছে, তিনি বুঝেছেন, যে নৌকাটা উল্টোবে। '

স্বপ্ন ছিল, একবার চোখের সামনে ফুটবলের রাজপুত্রকে দেখার। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিল সেই সুযোগ কিন্তু তারপর সেখানে যা যা হল, তাতে অনেকেই বলছেন, স্বপ্ন বিক্রি হয়ে গেছে! রাজনীতিবিদরা সেলফি তুলছেন ওখানে। মেসিকে আনার মানে কী হয়? এটা তো নির্লজ্জতা। এই ভাবে যখন হাজার হাজার মেসি ভক্তের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে, তখন সেখানে গতকাল কার্যত ঘি ঢালেন শুভেন্দু অধিকারী। রবিবার সাংবাদিক বৈঠক করে একের পর এক ছবি দেখান বিরোধী দলনেতা। যেখানে দেখা যাচ্ছে, শনিবার যুবভারতীর মাঠে মেসির সঙ্গে ছবি তুলেছেন একাধিক হেভিওয়েটদের পরিবারের সদস্যরা। মন্ত্রী-কন্যা থেকে শুরু করে তৃণমূল মুখপাত্র, কে নেই সেখানে! শুভেন্দুর কথায়, দেখুন... এদের লজ্জা লাগা উচিত। হায়দরাবাদের কাছে থেকে অন্যদের কাছ থেকে শেখা উচিত।একেবারে কোলে পাঁজা করে রেখেছে। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পোরা উচিত। দুই, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, এটা ক্রীড়ামন্ত্রীর ভাই। পরিবার, সপরিবার। তিন, এটা মুখ্যমন্ত্রীর পরিবার। মুখ্যমন্ত্রী জানেন না এগুলো? নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছেন!
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget