এক্সপ্লোর

Howrah Burdwan Special Train: আজ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বন্ধ লোকাল ট্রেন, স্পেশাল ট্রেন কোথায় কখন ?

Howrah Burdwan Special Train Today: আজ সারাদিন হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বন্ধ পরিষেবা । চলবে না কোনও লোকাল ট্রেন। তবে চালানো হবে স্পেশাল ট্রেন, জেনে নিন কখন কোথা থেকে ছাড়বে ?

অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ: আজ সারাদিন হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বন্ধ পরিষেবা (Rail Service)। চলবে না কোনও লোকাল ট্রেন (Local Train)। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে কাজ হবে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের। তার জন্য বেলানগর স্টেশনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। তবে চালানো হবে স্পেশাল ট্রেন, জেনে নিন কখন কোথা থেকে ছাড়বে ?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra) জানিয়েছেন, রবিবার সারা দিন হাওড়া-বর্ধমান ও বর্ধমান-হাওড়া কোনও লোকাল ট্রেন না চললেও যাত্রীদের কথা মাথায় রেখে ডানকুনি-বর্ধমান ও বর্ধমান-ডানকুনি কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ২ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। বর্ধমান থেকে সেই ট্রেন ২টি ছাড়বে সকাল ৮টা ১০ ও সকাল ৯টা ১৫-এ। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন। 

রবিবার বর্ধমান-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে

  • 12340 ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস

পূর্ব রেল জানিয়েছে, মেন লাইনের লোকাল ট্রেন চলবে বালি পর্যন্ত। কর্ড লাইনে ডানকুনি এবং বর্ধমানের মধ্যে ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে। ২ জোড়া বিশেষ ট্রেন চলবে হাওড়া এবং বর্ধমানের মধ্যে।

২৬.০৩.২৩- বর্ধমান – ডানকুনি রুটে বিশেষ ট্রেন:

  • বর্ধমান থেকে ট্রেন ছাড়বে- ৫:৩০, ৬:৫০, ৭:৩০, ৮:৩৫, ১৫:২৫, ১৬:৫০, ১৭:৫০, ১৮:৪৫
  • ডানকুনি থেকে ট্রেন ছাড়বে- ৭:২৫, ৮:৩৫, ৯:১৫, ১০:২০, ১৭:১০, ১৮:৩৫, ১৯:৩৫, ২০:৩৫

বর্ধমান-হাওড়া বিশেষ ট্রেন (কর্ড):

  • বর্ধমান থেকে ট্রেন ছাড়বে ৮:১০, ৯:১৫

হাওড়া-বর্ধমান বিশেষ ট্রেন (কর্ড):

  • হাওড়া থেকে ট্রেন ছাড়বে ১৪:৪৫ এবং ১৫:৩৫

আরও পড়ুন, ছুটির দিনে পেট্রোল-ডিজেলের কী দর কলকাতায় ?

প্রসঙ্গত, হাওড়ার বেলানগর স্টেশনের কাছে ইলেক্ট্রনিক ইন্টার লকিংয়ের বদলের কাজ চলছে গতকাল রাত থেকে। চলছে রক্ষণাবেক্ষণের কাজও। শেষ অবধি পাওয়া খবরে, এর জেরে দিনভর ভোগান্তির শিকার হাওড়া-বর্ধমান কর্ড লাইনের যাত্রীরা। আজ মাঝরাত পর্যন্ত এই শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে যাত্রীদের সুবিধার কথা ভেবে ৮ জোড়া স্পেশাল ট্রেন কর্ডলাইনে বর্ধমান থেকে ডানকুনি পর্যন্ত চলাচল করবে এবং ২ জোড়া স্পেশাল ট্রেন হাওড়া-বর্ধমান কর্ড শাখায় চালানো হয়। কিন্তু সকাল সাড়ে ৯টার পর দুপুর ৩টে পর্যন্ত কর্ড লাইনে কোনও ট্রেন না চলায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। ঘুরপথে অথবা সড়ক পথে যাওয়ার জন্য সময় বেশি লাগছে বলে অনেকেই জানিয়েছেন।

সেরা শিরোনাম

Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ডু কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ডু কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
Mamata Banerjee-CPIM: কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
West Bengal News Live Updates: নভেম্বরের শেষে নয়, পুরভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, খবর সূত্রের
নভেম্বরের শেষে নয়, পুরভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, খবর সূত্রের

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget