এক্সপ্লোর

Sisir Adhikari: শিশিরের সাংসদ পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত, তৃণমূলের আবেদন গেল প্রিভিলেজ কমিটির কাছে

TMC on Sisir Adhikari: গত বিধানসভা নির্বাচনের আগে ছেলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল ছেড়ে বিজেপি-তে (BJP) যোগ দিলে, শিশিরও পদ্মশিবিরে গিয়ে ওঠেন। অমিত শাহের প্রচারসভাতেও দেখা গিয়েছিল। 

কলকাতা: শিশির অধিকারীর (Sisir Adhikari) সাংসদ পদ খারিজের জন্য তৃণমূলের (TMC) আবেদন পাঠানো হল লোকসভার প্রিভিলেজ কমিটির (Lok Sabha Committee of Privileges) কাছে। তৃণমূলের অভিযোগ এবং সাংসদের বয়ান, দুই খতিয়ে দেখে তাঁকে নিয়ে নিজেদের মতামত জানাবে ওই কমিটি। তার পর তাদের সুপারিশ মেনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Lok Sabha Speaker  Om Birla)। শিশিরের সাংসদ পদ খারিজের বিষয়টি কত দূর এগিয়েছে জানতে চাওয়ায়, লোকসভার তরফে এমনই জানানো হল তৃণমূলকে।

পশ্চিমবঙ্গ থেকে লোকসভার প্রিভিলেজ কমিটিতে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতো নেতারা। দু’তরফের বক্তব্য পর্যালোচনা করে দেখবেন তাঁরা। তার পর স্পিকারকে সেই অনুযায়ী সুপারিশ করা হবে। তবে শিশিরের সাংসদ পদ থাকবে, না তা বাতিল করা হবে, সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকারই।

গত বিধানসভা নির্বাচনের আগে ছেলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল ছেড়ে বিজেপি-তে (BJP) যোগ দিলে, শিশিরও পদ্মশিবিরে গিয়ে ওঠেন। অমিত শাহের প্রচারসভাতেও দেখা গিয়েছিল তাঁকে।  তাতেই তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে চিঠি লেখেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলত্যাগ বিরোধী আইনে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: Jagdeep Dhankhar : ধনকড় - শুভেন্দু, ভানু গোয়েন্দা - জহর অ্যাসিসট্যান্ট, বললেন কুণাল

শুধু শিশিরই নন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলও। তাঁরও সাংসদ পদ খারিজের জন্য আবেদন জানায় তৃণমূল। কিন্তু পরবর্তী কালে ফের তৃণমূলে ফিরে আসেন সুনীল। জানান, দলের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল তাঁর। চিঠি লিখে তৃণমূল নেতৃত্বের কাছে ক্ষমাও চান বর্ধমান পূর্বের সাংসদ সুনীল। এর পর তাঁর সাংসদ পদ খারিজের বিষয়টি নিয়ে এগোয়নি তৃণমূল। লোকসভার স্পিকারকেও তা জানিয়ে দেওয়া হয়েছিল। 

কিন্তু যত সময় এগিয়েছে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের সম্পর্কের অবনতিই হয়েচে। তাই এত দিন ধরে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদন পড়ে থাকা নিয়ে ফের সক্রিয় হয়েছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে শুভেন্দু যখন অতি সক্রিয় ভূমিকা পালন করছেন, সেই সময় শিশিরের সাংসদ পদ খারিজ করা নিয়ে তৃণমূলের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget