এক্সপ্লোর

Bangaluru Blast: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে গ্রেফতার ২, কী বললেন এই লোকসভা কেন্দ্রের TMC প্রার্থী ?

Uttam Barik On Bangaluru Blast: বেঙ্গালুরুতে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ, কী প্রতিক্রিয়া ওই লোকসভা কেন্দ্রের TMC প্রার্থী উত্তম বারিকের ?

পূর্ব মেদিনীপুর: বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে ২ সন্দেহভাজন গ্রেফতার (Bangaluru Cafe Blast)। কাঁথি থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এনআইএ (NIA)। ভুয়ো পরিচয়ে কাঁথিতেই আত্মগোপন করে ছিল ২ সন্দেহভাজন। ২ জনের মধ্যে একজন বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড, দাবি এনআইএ-র। ভোটের মুখে এহেন ঘটনায় বিজেপির শীর্ষ নের্তৃত্বের নিশানায় মমতার সরকার (Mamata's Government)। 'দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের (Terrorist) নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে', মন্তব্য অমিত মালব্যর (Amit Malviya)। ভোটের মুখে এহেন ঘটনায়, এবার মুখ খুললেন কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক। 

উত্তম বারিক বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে চাইছে। জনগণ থেকে তাঁরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সময়ের অপেক্ষা করুন। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেবে।' পাশাপাশি তিনি গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, 'এটি একটি চক্রান্ত। এটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই সকল কর্মকাণ্ডের সঙ্গে থাকে কেন্দ্রীয় সরকার।' বলেই দাবি কাঁথির তৃণমূল প্রার্থীর।

এনআইএ সূত্রে দাবি, রামেশ্বরম কাফেতে বিস্ফোরণের পরেই পশ্চিমবঙ্গে চলে আসে ধৃত মুসাভির হুসেন শাজিব ও আবদুল মাথিন আহমেদ ত্বহা। ২৮ দিন ধরে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে তারা। দু-তিন দিন আগে অন্য় নাম ব্য়বহার করে নিউ দিঘার একটি হোটেলে ওঠে দুই সন্দেহভাজন। সূত্রের খবর, তাদের ধরতে রাজ্য় পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করে এনআইএ। পরিকল্পনা মতো গতকাল গভীর রাতে হোটেলে হানা দিয়ে দু'জনকে গ্রেফতার করা হয়। প্রথমে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়নি। একেবারে শেষ মুহূর্তে স্থানীয় থানাকে জানানো হয়। ধৃতরা যাতে সতর্ক না হয়ে যায় তার জন্য় পুলিশকে সাদা পোশাকে দূর থেকে নজর রাখতে বলা হয়।

আরও পড়ুন, বেঙ্গালুরুর কাফেতে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন !

এদিকে এই ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'শীতলকুচিতে গুলি করে সংখ্যালঘুদের হত্যা বিজেপির কাজ। বেঙ্গালুরুতে যাঁরা বোমা ফেলেছিল, তাঁরা কর্ণাটকের বাসিন্দা। বাংলায় লুকিয়েছিল, ২ ঘণ্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপির সহ্য হয় না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget