এক্সপ্লোর

Bengaluru Cafe Blast: বেঙ্গালুরুর কাফেতে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে গ্রেফতার ২ সন্দেহভাজন !

NIA Claims: এনআইএ-র দাবি, দুই জনের মধ্যে একজন বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড। 

কলকাতা : বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে (Bengaluru Cafe Blast Incident) দুই সন্দেহভাজন গ্রেফতার। পশ্চিমবঙ্গের কাঁথি থেকে তাদের গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। ভুয়ো পরিচয়ে কাঁথিতেই আত্মগোপন করেছিল এরা। NIA-র দাবি, দুই জনের মধ্যে একজন বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড। 

পয়লা মার্চ রামেশ্বরমের কাফেতে বিখ্যাত হোয়াইটফিল্ড ইটারিতে ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটে। আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন জখম হন। সেই ঘটনার তদন্তে নামে এনআইএ, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সি এবং পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরালা রাজ্য পুলিশ। তদন্তে নেমে এনআইএ এই ঘটনায় সন্দেহভাজনদের খোঁজ দিলে ১০ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছিল। এর পাশাপাশি কর্ণাটকের বিভিন্ন বাসে এই সন্দেহভাজনদের ঘোরাঘুরি ভিজুয়াল প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা। 

 

অবশেষে মিলল সাফল্য। বিস্ফোরণকাণ্ডে আবদুল মাথিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন শাজিবকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভুয়ো পরিচয়ে কাঁথিতেই আত্মগোপন করে ছিল এই দুই সন্দেহভাজন। তারা কর্ণাটকের আইএসআইএস-এর সদস্য বলে দাবি। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, এনআইএ সূত্রে জানা গেছে, মুসাভির হুসেন শাজিব ক্যাফেতে IED রেখে এসেছিল। এই পরিকল্পনার মাস্টারমাইন্ড আবদুল মাথিন আহমেদ। সে বিস্ফোরণের পরিকল্পনা থেকে শুরু করে ঘটনার পর আইনের চোখে ফাঁকি দেওয়ার পরিকল্পনা করেছিল।

এদিকে পশ্চিমবঙ্গ থেকে অভিযুক্তদের গ্রেফতারির পর বিষয়টটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ 'জঙ্গিদের স্বর্গরাজ্যে' পরিণত হয়েছে বলে সোশাল মিডিয়ায় তোপ দাগেন বিজেপি নেতা অমিত মালব্য।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget