এক্সপ্লোর

Abhijit Gangopadhyay : 'আমি চন্দ্রবোড়াও হতে পারি' ভোটের আগে সাপ-সাপুড়ে তরজা অভিজিৎ-দেবাংশুর

Loksabha Election 2024 : ভোট প্রচারে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে চন্দ্রবোড়া বলে উল্লেখ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা কটাক্ষ ছুড়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন দেবাংশু ভট্টাচার্য।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে তমলুক লোকসভা কেন্দ্রে। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Abhijit Gangopadhyay )। আর অন্যদিকে প্রচারে ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের তরুণ তুর্কী দেবাংশু ভট্টাচার্য ( Debangshu Bhattacharya ) । ভোটের মুখে বিজেপির প্রাক্তন বিচারপতি প্রার্থী ও তৃণমূলের তরুণ প্রার্থীর কথার যুদ্ধে সরগরম তমলুক! ভোট প্রচারে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে চন্দ্রবোড়া বলে উল্লেখ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা কটাক্ষ ছুড়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন দেবাংশু ভট্টাচার্য।  তমলুকে যে বাড়িটি ভাড়া নিয়েছেন দেবাংশু তাতে একটি সাপ দেখা যায়। আর সেই ছবি পোস্ট করে দেবাংশু লেখেন, 'বিজেপি প্রার্থী এসে বসে আছে সিঁড়ির তলায়। এটুকু বলে সাপটা দেখাচ্ছে' ! 

 রবিবার মহিষাদলের কেশবপুর জালপাই এলাকায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,আমি চন্দ্রবড়াও হতে পারি। চন্দ্রবোড়া কামড়ালে কেউ বাঁচেনা।  অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ' আপনারা জানেন একটি বাচ্চা ছেলেকে এখানে তৃণমূল প্রার্থী করেছে। সে নিজে কোন সাপ সে জানেই না। একটা সামান্য জলঢোঁড়া সাপ ঢুকেছিল, সেটাকে বলছে এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কুৎসার জায়গায় তারা নেমেছে। এদের কথার কোনও উত্তর আমি দিতে চাই না। এরা আগে যোগ্য হয়ে উঠুক।' 

উত্তরে দেবাংশু বলেন, 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন বাচ্চা ছেলে। আমি আবার বলছি হ্যাঁ আমি বাচ্চা ছেলে। আমি ওঁর নাতির বয়সি উনি আমার দাদুর বয়সী। দাদু আর নাতির এবার লড়াই হবে, দাদু আর নাতির এবার খেলা হবে। উনি যদি চন্দ্রবোড়া তাহলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে।'  

২০০৯ এবং ২০১৪-য় এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ৭ লক্ষ ২৪ হাজার ৪৩৩টি ভোট পেয়ে এই কেন্দ্র থেকে জয়ী হন। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থশঙ্কর নস্কর। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৩৪ হাজার ২৬৮টি ভোট। ২৫ মে ষষ্ঠ দফায় ভোট তমলুক লোকসভা কেন্দ্রে। ৪ জুন জানা যাবে , তমলুকের জনতা কার পক্ষে ভোট দেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget