এক্সপ্লোর

Loksabha Election 2024: 'পার্টি সবার কথা ভেবে যেটা ঠিক মনে হয়েছে করেছে' রুদ্রনীলের অভিমান প্রসঙ্গে দিলীপ

লোকসভা ভোটে টিকিট না পেয়ে এবার বিস্ফোরক বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

কলকাতা: বিজেপিতে (BJP) ফের টিকিট ক্ষোভ। লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে এবার অভিমানী বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। আর যা নিয়ে এবার মুখ খুললেন আরেক বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

রুদ্রনীল প্রসঙ্গে দিলীপ: লোকসভা ভোটে টিকিট না পেয়ে এবার বিস্ফোরক বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। যে ৩৮ জন প্রার্থীর নাম বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছে, তাদে চেয়ে কোথায় তিনি অযোগ্য? তা নিয়েও প্রশ্ন তুলেছেন রুদ্রনীল। গতকাল তিনি বলেন, “যেমন শরীর থাকলে খারাপ হয়। তেমন মন থাকলে একটু তো খারাপ হবেই। আমার নিজের মনে হয়েছে যে একটু ভাবলে বোধহয় ভাল হত। আমার মনে হয় যে তাঁরা ব্যস্ত।যাঁদের নির্বাচন করেছেন, এখনও ৩৮ জন। তাঁরা দারুণ যোগ্য। তাঁরা দারুণ ভাল। কিন্তু, ব্যস্ততার জন্য বোধহয় আমার দিকে বোধহয় তাকাবার তাঁরা সময় পাননি। হয়তো ভুলে গেছেন। কিন্তু, তাঁরা ভুলে গেলেও, আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে একজন সাধারণ কর্মী হিসেবে লড়াই করতে আমি কিন্তু ভুলব না।’’ এপ্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, “পার্টিতে বহুলোক এসেছেন। অনেকেই আবেদন করেছেন। অনেকেই টিকিট চেয়েছেন। পার্টি সবার কথা ভেবেছে তারপরে যেটা ঠিক মনে হয়েছে সেটা ঘোষণা করেছে। আমরা পার্টির সৈনিক হিসেবে সেটা মেনে নিয়েছি। এখনও বাকি আছে কিছু ঘোষণা। সর্বোচ্চ নেতৃত্বে এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে।’’

২০১১-য় রাজ্যে পালাবদলের পর থেকে রুদ্রনীল ঘোষ তৃণমূলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। একুশে জুলাইয়ের মঞ্চেও তাঁকে দেখা যেত। তৃণমূলের জমানায় পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পর্ষদের সভাপতি জনপরিষেবা অধিকার কমিশনারের মতো পদেও তাঁকে বসানো হয়। কিন্তু, বিধানসভা ভোটের মুখে তিনি বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরে পদ্ম ফোটানোর গুরুদায়িত্ব বিজেপি সঁপেছিল একদা তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষের হাতে। তবে জিততে পারেননি।

দোলের দিনই বিজেপির ৬৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল। রুদ্রনীল বলেন, “হয়ত দলের উচ্চ নেতৃত্ব, তাঁরা হয়ত আমায় নিয়ে অন্য কোনও ভাবনাচিন্তা করেছেন। কিন্তু, সেই ভাবনা-চিন্তা যাই করুন না কেন, যদি একটু, আমার সঙ্গে একটু যদি ৫ মিনিট সামনে থেকে কথা বলে বোঝাতেন। তাহলে বোধহয় আমার বুঝতে অসুবিধে হত না। এবং আমি রাজনৈতিকভাবে খুব একটা অজ্ঞ নই।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Train Service Disruption: হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা?

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget