এক্সপ্লোর

Train Service Disruption: হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা?

Howrah Train Service: সাতসকালে সিগন্যাল ফেলিওর হাওড়া স্টেশনের কাছে। হাওড়া ব্যান্ডেল মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত।

সুনীত হালদার, হাওড়া: সপ্তাহের কাজের দিনে ফের ব্যাহত ট্রেন চলাচল। হাওড়া-ব্যান্ডেল মেন (Howrah Bandel) শাখায় রেল পরিষেবা ব্যাহত। রেল সূত্রের খবর, সিগন্যাল ফেলিওরের জেরেই এই সমস্যা। 

ব্যাহত রেল পরিষেবা: সাতসকালে সিগন্যাল ফেলিওর হাওড়া স্টেশনের কাছে। হাওড়া ব্যান্ডেল মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগন্যাল পয়েন্ট ফেটে যায়। এর ফলে হাওড়া স্টেশনের এক থেকে ছয় নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে মেরামতির কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

ঠিক কী ঘটেছিল?

হওড়ায় পয়েন্টে গন্ডগোলের জের ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয় হাওড়া ব্যান্ডেল শাখায়। এদিন সকাল ৬টা ২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় ঘটনাটি ঘটে। এর ফলে হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল সকাল থেকে বন্ধ রয়েছে। আপেও বন্ধ রয়েছে ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা প্রায় ৫০ মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে পৌঁছয়। ডাউনে বর্ধমান লোকাল চললেও তা অনিয়মিত। ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দুর্ভোগে নিত্য যাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পূর্ব রেল সূত্রে খবর, ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। 

এর আগে গত ১৬ এবং ১৭ মার্চ সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণে ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলে। তার জেরে ১৬ তারিখ মাঝরাত থেকে ১৮ মার্চ ভোর ৪টে পর্যন্ত শিয়ালদা মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। বাতিল করা হয়েছিল বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও। শতাধিক লোকাল ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগের শিকার হন যাত্রীরা। খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা ছিল গত ১৬ মার্চ। ট্রেন পরিষেবা স্বাভাবিক না থাকায় অনেকেই সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেননি বলেও অভিযোগ করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বেআইনি বহুতল বিপর্যয়, নমুনা সংগ্রহ অনুসন্ধান কমিটি

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget