এক্সপ্লোর

Loksabha Election 2024: বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ, আনন্দপুর থানায় বিক্ষোভ

Kolkata News: আহতকে নিয়ে আনন্দপুর থানায় গেলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। থানায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা।

কলকাতা: ভোটের (Loksabha Election 2024) আগেই হিংসার অভিযোগ খাস কলকাতায়। আনন্দপুরে বিজেপির নেত্রীকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পোস্টার, ব্যানার লাগানোর সময় হামলার অভিযোগ ওঠে। গুরুতর জখম বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার। ঘটনায় আনন্দপুর থানায় (Anandapur Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।           

ঘটনা কী?

পোস্টার, ব্যানার লাগানোকে কেন্দ্র করে তুলকালাম বাধল আনন্দপুরে। বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে, আনন্দপুরের চৌবাগা এলাকায় পোস্টার লাগাতে বেরিয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগ, আচমকা তৃণমূলের কর্মী সমর্থকরা চড়াও হন তাদের ওপর। ছিঁড়ে দেওয়া হয় পোস্টার, ব্যানার। বিজেপির অভিযোগ, বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় কসবা মণ্ডলের সভানেত্রী সরস্বতী সরকারকে। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি নেত্রী। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রবিবার আক্রান্ত নেত্রীকে দেখতে যান দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। আক্রান্তকে নিয়ে আনন্দপুর থানায় যান কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী। থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

কী প্রতিক্রিয়া তৃণমূলের?                    

১ জুন সপ্তম দফায় ভোট দক্ষিণ কলকাতা কেন্দ্রে।  তার আগে ধুন্ধুমার কাণ্ড আনন্দপুরে। স্থানীয়রা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে বলে পাল্টা দাবি কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। তিনি বলেন, “এখানে তো অনেকবার প্রচারে এসেছে। এরকম হয়নি। মাঝরাতে কেন পতাকা লাগাচ্ছিল। স্থানীয় স্তরে গন্ডগোল হতে পারে।’’

আনন্দপুরে 'আক্রান্ত' বিজেপি নেত্রী। যা নিয়ে পুলিশমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "বাংলার কোনও মহিলা সুরক্ষিত নন। গতরাতে কসবায় বিজেপির মণ্ডল সভানেত্রীর উপর হামলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ব্যর্থ। ভাবুন, যদি কলকাতা সুরক্ষিত না হয়, তবে সন্দেশখালি কীভাবে সুরক্ষিত হবে? এই অত্যাচারের জবাব দেবে মানুষ।''


Loksabha Election 2024: বিজেপি নেত্রীকে কোপানোর অভিযোগ, আনন্দপুর থানায় বিক্ষোভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: J P Nadda: 'রবীন্দ্রসঙ্গীতে বদলে বাংলায় এখন দেখা যাচ্ছে বোমা-বন্দুক' তৃণমূলকে নিশানা নাড্ডার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget