এক্সপ্লোর

Mamata Banerjee: 'এলাকায় এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান' ফের কার্তিক মহারাজকে নিশানা মমতার

Loksabha Election 2024: এদিন বাঁকুড়ার ওন্দায় নির্বাচনী প্রচারে যান তৃণমূল নেত্রী। সেই জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের নিশানা করেন কার্তিক মহারাজকে।

কলকাতা: ফের মমতার (Mamata Banerjee) নিশানায় কার্তিক মহারাজ। এলাকায় এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান বলে নিশানা মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে বিজেপির প্রতীক বুকে লাগিয়ে বাইরে আসুন বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

ফের মমতার নিশানায় কার্তিক মহারাজ: এদিন বাঁকুড়ার ওন্দায় নির্বাচনী প্রচারে যান তৃণমূল নেত্রী। সেই জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "উনি আশ্রম চালান আমার কোনও আপত্তি নেই।  আমি যখন জিজ্ঞেস করলাম তৃণমূলের এজেন্ট নেই কেন, তখন বলল কার্তিক মহারাজ বসতে বারন করেছে। ওখানে কিছু লোককে ঠেকিয়েছে, যারা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে আপনি ধর্মের নামে বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লুকিয়ে লুকিয়ে কেন! আমি তাই বলেছি। আমি যেটা বলি সেটা কোনও প্রমাণ ছাড়া বলি না। আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেওয়া হবে না... তাদের আমি ছেড়ে দেব!'' 

মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজ। স্পষ্ট জানিয়েছেন, মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্মানহানি হয়েছে। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে। চারদিনের মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কার্তিক মহারাজ। আর সেই আইনি নোটিসের পরেও নিজের বক্তব্যে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইন্সস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানই বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাঁকে দেখতে গেছিলাম। সেটা নয়, আমি বলেছি দু-একজনের কথা। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভাল, ওরা সত্যি আমাকে খুব ভালবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তাঁর নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের। ভোটের দু-দিন আগে, মুর্শিদাবাদে যে হিংসা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব। আগে অধীর করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ভোটের দু-দিন আগে হিংসা করেছিল, সেখানটায় ওঁর আশ্রম।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024 5th Phase Voting: প্রিসাইডিং অফিসারকে চড়-থাপ্পড় মারার অভিযোগ, পদক্ষেপ নিল কমিশন

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget