এক্সপ্লোর

PM Narendra Modi: 'দুর্নীতিবাজরা কান খুলে শুনে রাখো, কেউ বাঁচবে না' বাংলায় এসে হুঙ্কার মোদির

Loksabha Election 2024: যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তা ভুক্তভোগীদের ফেরাতে আইনি পথ খোঁজা হচ্ছে বলেও জানান নরেন্দ্র মোদি। 

কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। দুর্নীতিতে জড়িতরা কেউ বাঁচবে না বলেও হুঙ্কার দিলেন তিনি। একইসঙ্গে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তা ভুক্তভোগীদের ফেরাতে আইনি পথ খোঁজা হচ্ছে বলেও জানান নরেন্দ্র মোদি। 

নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি: ভোটের আগের দিন ফের বাংলায় প্রচারে প্রধানমন্ত্রী। আজ একদিনে চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদি। প্রথমে ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ায় সভা করেন তিনি। এরপর হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়ায় সভা ছিল প্রধানমন্ত্রীর। তৃতীয় সভা পুরশুড়ায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে। হাওড়ার সাঁকরাইলে উলুবেড়িয়া ও হাওড়া সদর লোকসভা কেন্দ্রের প্রার্থী অরুণউদয় পালচৌধুরী ও রথীন চক্রবর্তীর সমর্থনে এদিনের শেষ সভা নরেন্দ্র মোদির। এই ৫ কেন্দ্রেই পঞ্চম দফায় ২০ মে ভোট রয়েছে। মার্চ, এপ্রিল মে, গত আড়াই মাসে এই নিয়ে নবমবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। 

বাংলায় এসে হুঙ্কার মোদির: তৃতীয় দফা ভোটের আগে, রাজ্য়ে প্রচারে এসে, SSC-র যোগ্য় চাকরিপ্রাপকদের পাশে থাকার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আইনি সাহায্য়ের প্রতিশ্রুতিও দেন নরেন্দ্র মোদি। আর এবার টাকা ফেরতের কথাও শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। এদিন তিনি বলেন, "তৃণমূল কতবড় ভ্রষ্ট দল, তার বড় প্রমাণ শিক্ষক নিয়োগ-দুর্নীতি। আপনারা তো জানেন, শিক্ষক নিয়োগ করতে তৃণমূল রেট কার্ড বানিয়েছিল। এই রেট কার্ড খোলা বাজারে বিক্রি করা হত। এখানে চাকরি নিলাম করা হত। OMR শিট জ্বালিয়ে দিয়েছে। নকল ইন্টারভিউ নিয়েছে। কোর্ট তো বলেছে, দুর্নীতির পিছনে সরকারি মেশিনারি আছে। বাংলার এই হাল বানিয়ে দিয়েছে তৃণমূল! মোদি, বাংলায় হওয়া এই লুঠের পাই পাই হিসেব নেবে। এই নোটের পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের মালিককে ছাড়া হবে না। আমি দুর্নীতির শিকার প্রতিটি বাংলাবাসীকে বলছি, কোনও ভ্রষ্টাচারী, কান খুলে শুনে নাও, মোদি বলছে, কোনও দুর্নীতিগ্রস্ত রেহাই পাবে না। যে কোটি কোটি টাকা পাওয়া গেছে। তা প্রতারিতদের কী করে ফেরত দেওয়া যায় তার আইনি রাস্তা খোঁজা হচ্ছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Narendra Modi Exclusive: বাংলায় ক্লিন স্যুইপ করবে BJP : নরেন্দ্র মোদি

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget