এক্সপ্লোর

Narendra Modi Exclusive: বাংলায় ক্লিন স্যুইপ করবে BJP : নরেন্দ্র মোদি

Loksabha Election 2024: এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন প্রধানমন্ত্রী?

মনোজ্ঞা লোইওয়াল, ভুবনেশ্বর: টার্গেট নির্দিষ্ট আগেই করে দিয়েছেন। এবার লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) বাংলার ফল আত্মবিশ্বাসের সুর শোনা গেল নরেন্দ্র মোদির (Narendra Modi Exclusive) গলায়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্পষ্ট বললেন বাংলায় ক্লিন স্যুইপ করবে BJP। 

আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি: চতুর্থ দফার ভোটের আগে এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেন, "বাংলা একসময় দেশের আর্থিক রাজধানী ছিল। এই দেশে যত সামাজিক এবং আর্থিক পরিবর্তন এসেছে কয়েক শতাব্দী ধরে বাংলা তার নেতৃত্ব দিয়েছে। বাংলার ক্ষমতার উপর আজও আমার ভরসা আছে। বাংলার যুবকদের উপরও আমার ভরসা আছে। কিন্তু ভুল নীতির কারণে ভুল নেতৃত্বের কারণে শেষ করে দিয়েছে। বাম, তারপর তৃণমূল আর কংগ্রেসের তো আগে থেকেই শেষ করে দিয়েছিল।যা নিয়ে প্রতিবাদ করত, এখন তাই ওর কাছে সোনার ডিম। সুযোগের অপেক্ষায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে বদল এসেছে তা মানুষ মেনে নিতে পারছে না। এবার একদম ক্লিন স্যুইপ দেখতে পাচ্ছি।''

তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি একাধিকবার অভিযোগ করেছে বিজেপি কথায় চলছে সিবিআই-ইডি। এদিন তারও জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন, "যদি ইডির কথাই ধরি, এই সংক্রান্ত কেসে মাত্র ৩ শতাংশ রাজনীতিবিদ জড়িয়ে আছে। ৯৭ শতাংশ অন্যক্ষেত্র। যে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে তাতে তো যা প্রমাণ হওয়ার হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের বাড়ি থেকেই তা পাওয়া যাচ্ছে। টাকা গোনার মেশিন টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাচ্ছে। যদি তাঁরা নির্দোষই হয় তাহলে এত টাকা এল কোথা থেকে!'' 

এদিকে এদিনই এরাজ্যে ভোটপ্রচারে আসেন অমিত শাহ। তিনি বলেন,  "আমাদের সরকার আসলে কাটিমানি খোরদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া গেছে। এই টাকা মানুষের মন্ত্রীর নয়। ইডি সিবিআই আমরা পাঠাই নি হাইকোর্ট পাঠিয়েছে। কারও ঘর থেকে ৫১ কোটি ৩০০ কোটি টাকা উদ্ধার হলে এই মোদি সরকার দুর্নীতিবাজদের জায়গা জেলে হবে। মোদিকে ৩০ টি আসন দিন বাংলা থেকে কাটমানিখোর, দুর্নীতিবাজরা বিদায় নেবেন।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন, মনোনয়ন পেশ একাধিক তারকা প্রার্থীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget