এক্সপ্লোর

West Bengal Weather: ভরা বসন্তে শীতের আমেজ, ফের ভিজবে আপনার জেলা?

West Bengal Weather Forecast: বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। উত্তরের জেলাগুলিও ভিজল বৃষ্টিতে। 

কলকাতা: কখনও দেখা দিচ্ছে রোদ। কখনও আবার আকাশ কালো করে ঘনাচ্ছে মেঘ। তারপর ঝমঝমিয়ে বৃষ্টি (Rain Update)। বৃহস্পতিবার সারাদিন এমন ছবি দেখা গেল দক্ষিণবঙ্গজুড়ে। একইসঙ্গে উত্তরের জেলাগুলিও ভিজল বৃষ্টিতে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনার জন্য রয়েছে সতর্কবার্তাও। তবে কাল থেকে আবহাওয়ার মেজাজ খানিকটা বদলাবে। কমবে বৃষ্টির পরিমাণ। সপ্তাহান্তে ফের রোদের দেখা মিলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। এদিন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত বলেন, "দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও। তাই বিভিন্ন জায়গায় সময় মতো সতর্কবার্তাও দিতে শুরু করেছি। যেমন কলকাতার মধ্যে সল্টলেকে শিলাবৃষ্টি হতে পারে। আগামীকালও হালকা বৃষ্টি হতে পারে। আশা করছি শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণ ২৪ পরগনার জন্য সতর্কবার্তা রয়েছে।''

উত্তরবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে তুষারপাত হয়েছে দার্জিলিঙে। বরফে ঢেকেছে সান্দাকফু। হাওয়া অফিস সূত্রে খবর, "উত্তরবঙ্গে বৃষ্টিপাত বজায় থাকবে। সপ্তাহজুড়েই বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে।''

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতেই ভরা বসন্তেও শীতের আমেজ। সকালে কলকাতা-সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা যায়। বসন্তের অকাল বৃষ্টিতে এক ধাক্কায় নামল পারদ। কলকাতায় গত ৫৪ বছরে এই নিয়ে দ্বিতীয়বার মার্চের তাপমাত্রা এতটা কমল। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১। যা স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম। এর আগে ২০০৩-এর ১৩ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ২০.৩ ডিগ্রিতে। ১৯৭৪ সালের পর গতকাল পর্যন্ত দ্বিতীয়বার সবথেকে নীচে নামল সর্বোচ্চ তাপমাত্রা। আজ সকালেও কলকাতায় কুড়ির নীচে ছিল পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সোমনাথ দত্ত জানিয়েছেন, "সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকবে। তবে তা অসহনীয় হবে না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Firhad Hakim: 'আমি কী করে বলব, কী করে হল!' ৫ ফুটের উপর ৫ তলা বাড়ি প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget