এক্সপ্লোর

Supreme Court: হাইকোর্টের নির্দেশ বহাল, সন্দেশখালি-মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

Sandeshkhali Update: সন্দেশখালির ৩টি মামলায় সিবিআই তদন্তের হাইকোর্টের নির্দেশ বহাল

কলকাতা: সন্দেশখালি-মামলায় (Sandeshkhali Case) সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য। সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। 

সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য: সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা খেল রাজ্য। সন্দেশখালির ৩টি মামলায় সিবিআই তদন্তের হাইকোর্টের নির্দেশ বহাল রাখল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট জানতে চায়, '৫০ দিন পরেও কেন অধরা ছিলেন শেখ শাহজাহান?' ৪২টি এফআইআরের বিষয়েও জানতে চায় সর্বোচ্চ আদালত। মামলায় হাইকোর্টের কিছু পর্যবেক্ষণ নিয়ে আপত্তি জানাল রাজ্য। প্রয়োজনে সেই পর্যবেক্ষণ বাদ দেওয়া যেতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

কলকাতা হাইকোর্টের ডিভিশনের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এদিন রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়, হাইকোর্টের নির্দেশের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায়নি। পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আদালতে জানায় রাজ্য। শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চায়, ৫ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনা পর থেকে কোথায় ছিল শেখ শাহজাহান? ইডির আইনজীবী বলেন, তারা যখন তদন্তে করতে যায়, তখন শেখ শাহজাহান এলাকাতে ছিল। বাড়ির ভেতরেই ছিল। শেখ শাহজাহানের বাড়ির ভেতর থেকেই তালা বন্ধ ছিল। পাশাপাশি ইডির উপর যারা হামলা করেছিল, তাদের পাঠিয়েছিল শেখ শহাজাহান। গোটা ঘটনায় ন্যাজাট থানা, রাজ্য পুলিশ তরফেও তেমনভাবে সাহায্য পাওয়া যায়নি বলে ইডির আইনজীবীর জানান আদালতে। ইডির আধিকারিকদের বিরুদ্দে চুরি এবং শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। যাঁরা আহত হয়েছেন তাঁরা কীভাবে এই ধরনের কাজ করতে পারেন, সেই প্রশ্ন তোলেন ইডির আইনজীবী। 

গত ৫ জানুয়ারি রেশন বণ্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত ও আহত হন ED-র আধিকারিকরা। শেখ শাহজাহানের অনুগামীদের রোষের মুখে পড়ে আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। গত মাসে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। তাকে হেফাজতে পেয়েছে CBI। জেরায় একাধিক প্রশ্নেরই মুখোমুখি হতে হয়েছে শেখ শাহজাহানকে।CBI সূত্রে খবর, শেখ শাহজাহানের কাছে জানতে চাওয়া হয়,

  • ঘটনার দিন সকালে ঠিক কী ঘটেছিল?
  • তিনি কখন জানতে পারেন বাড়িতে ED এসেছে?
  • বাড়িতে ED-র অভিযানের সময় তিনি কোথায় ছিলেন?
  • বাড়ির সামনে শ'য়ে শ'য়ে মানুষের জমায়েত হয়েছিল কার নির্দেশে?
  • ED অফিসারদের তাঁর বাড়িতে কেন তল্লাশি করতে দেওয়া হয়নি?
  • বাড়িতে কী এমন ছিল যে ঢুকতে দেওয়া হল না ED-র আধিকারিকদের?
  • রাজ্য পুলিশের হাতে ধরা পড়ার আগে, ৫৫ দিন ধরে ফেরার থাকাকালীন কোথায় কোথায় ছিলেন?
  • কারা কারা তাকে আশ্রয় দিয়েছিলেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: CPM Meeting: জেলায় জেলায় সভা বামেদের, TMC-BJP-র বিরুদ্ধে সুর চড়াল CPM

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
Nitin Gadkari Vs Sovandeb Chattopadhyay: 'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
Rachana Banerjee: 'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
CM Suvendu Adhikari-Nitin Gadkari: নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী
নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget