এক্সপ্লোর

Kolkata Weather: ফের নিম্নচাপের ভ্রুকুটি! অত্যাধুনিক আবহাওয়া সংকেত পেতে বসছে নতুন রাডার

Weather: কোথায় কতটা বৃষ্টি হবে? কীভাবে প্রস্তুতি নিতে হবে? তা জানতে কলকাতা পুরসভা রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম তৈরি করা হবে। 

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: অত্যাধুনিক আবহাওয়া (weather) সংকেত পেতে বসছে নতুন রাডার (Radar)। এমনকী আগামী বর্ষার আগেই কলকাতায় (Kolkata) তৈরি হবে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম (Urban Flood Warning System)। কোথায় কতটা বৃষ্টি হবে? তা জানা যাবে এই সিস্টেমের মাধ্যমে। 

ফের নিম্নচাপের ভ্রুকুটি

ফের নিম্নচাপের (depression) ভ্রুকুটি বঙ্গে! আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। শনিবার গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। এর প্রভাবে বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এরই মধ্যে অত্যাধুনিক আবহাওয়া সংকেত পেতে বসছে নতুন রাডার। পরিবর্তন করা হবে এস ব্র্যান্ডের একটি রাডার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূল এলাকায় আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে সাহায্য করবে এই নতুন রাডার। এমনকী আগামী বর্ষার আগেই কলকাতায় তৈরি হবে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম। 

কোথায় কতটা বৃষ্টি হবে? কীভাবে প্রস্তুতি নিতে হবে? তা জানতে কলকাতা পুরসভা রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম তৈরি করা হবে। 

বাংলায় নিম্নচাপের প্রভাব কি পড়বে? দু-একদিনের মধ্যে জানিয়ে দেবে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন: Bowbazar Metro Disaster: বিপর্যয়ে বিপর্যস্ত বউবাজার, কবে শেষ হবে মেট্রোর কাজ? বিকল্প ভাবনা KMRCL কর্তৃপক্ষের

অন্যদিকে, গতকালই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলায়। কলকাতায় এত ভারী বর্ষণের ইঙ্গিত ছিল না বুধবার। কিন্তু সন্ধেয় ভাসল মহানগরও। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৫.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৬১  শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা। অর্থাৎ কালীপুজোর আগে বর্ষা বিদায় নিতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৫ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৩ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা। কিন্তু এর পর কী রকম থাকবে শহরের মতিগতি?

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget