এক্সপ্লোর

Bowbazar Metro Disaster: বিপর্যয়ে বিপর্যস্ত বউবাজার, কবে শেষ হবে মেট্রোর কাজ? বিকল্প ভাবনা KMRCL কর্তৃপক্ষের

East West Metro Update: কীভাবে বউবাজারে শেষ হবে ইস্ট-ওয়েস্ট মেট্রের কাজ? বর্তমান পরিস্থিতিতে তাই বিকল্প উপায় ভাবছে  KOLKATA METRO RAIL CORPORATION বা KMRCL কর্তৃপক্ষ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বিপর্যয় যেন পিছু ছাড়ছে না বউবাজারের (Bowbazar Disaster)। ক্রস প্যাসেজ বানানোর সময়, ফের ফাটল ধরল একাধিক বাড়িতে। এই অবস্থায়, বিকল্প হিসেবে, ভেন্টিলেশন Shaft-এর কথা ভাবছে, KMRCL কর্তৃপক্ষ। এনিয়ে পরামর্শের জন্য, দিল্লি থেকে আসছেন বিশেষজ্ঞরা।

বিকল্প উপায় ভাবছে KMRCL: কখনও সুড়ঙ্গপথে হু হু করে ঢুকছে জল। কখনও আলগা হয়ে যাচ্ছে মাটি। আর তার জেরেই একাধিক বাড়িতে ফাটল। ফের আশ্রয় হারা অসংখ্য পরিবার। এরকম চলতে থাকলে কীভাবে বউবাজারে শেষ হবে ইস্ট-ওয়েস্ট মেট্রের কাজ? বর্তমান পরিস্থিতিতে তাই বিকল্প উপায় ভাবছে  KOLKATA METRO RAIL CORPORATION বা KMRCL কর্তৃপক্ষ। KMRCL সূত্রে খবর, বউবাজারে সুড়ঙ্গ নির্মাণ ও ট্র্যাক তৈরির কাজ অনেকটাই হয়ে গেছে। এখন তৈরি হচ্ছিল ক্রস প্যাসেজ। যে ক্রস প্যাসেজ বানাতে গিয়ে, তৃতীয়বার বিপর্যয়ের মুখে পড়ে বউবাজারের এই অংশ।

KMRCL সূত্রে খবর, বউবাজার চত্বরেই রয়েছে ৩টি ক্রস প্যাসেজ। একটি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ের কাছে। একটি বউবাজার মোড়ে, আরেকটি মদন দত্ত লেনে। প্রত্যেকটির মাঝের দূরত্ব ২৫০ মিটার করে। এই মদন দত্ত লেনেই ক্রস প্যাসেজ নির্মাণের সময় একাধিক বাড়িতে ফাটল ধরে। তড়িঘড়ি, জল ঢোকা বন্ধ করতে, আরেকটা লেয়ার দিয়ে, প্যাসেজ সিল করে দেওয়া হয়। বউবাজারে একটি ক্রস প্যাসেজ বানাতেই বিপত্তি। তাহলে আরও দুটো ক্রস প্যাসেজ কীভাবে বানানো হবে? এই পরিস্থিতিতে, ক্রস প্যাসজের বিকল্প হিসেবে, ভেন্টিলেশন shaft বানানোর কথা ভাবছে, KMRCL কর্তৃপক্ষ। কিন্তু এক্ষেত্রেও সমস্যা রয়েছে। দুটি ভেন্টিলেশন shaft-এর মাঝে, অন্তত ৭৬২ মিটার দূরত্ব রাখতে হয়। তারজন্য অনেকটা জমি লাগে। এই বিষয়টাও ভাবাচ্ছে KMRCL কর্তৃপক্ষকে।

এনিয়ে পরামর্শের জন্য, দিল্লি থেকে আসছেন বিশেষজ্ঞরা। এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “এটা মেজর ভুল নয়। আমি প্রকল্প তাড়াতাড়ি হওয়ার পক্ষে। মেট্রোর ভুল মেট্রোর ভুল বলে চিৎকার করলে, অফিসারদের অপমান করলে, মারধর করলে, প্রকল্প ধাক্কা খেয়ে যাবে। দুদিকে হয়ে গেছে, শুধু ৮০০ মিটার বাকি আছে। পুনর্বাসনের দিকটাও দেখতে হবে। মেট্রোর লোক ইচ্ছে করে করেনি। তাঁদের আক্রমণ করা উচিত নয়। মাটির তলা দিয়ে মেট্রো যাচ্ছে। কঠিন ব্যাপার, সেটা সবার বিচার করা উচিত।’’ এদিকে বউবাজার বিপর্যয় বহু বাসিন্দার মাথার ওপর থেকে আশ্রয় কেড়ে নিয়েছে। এখনও তাঁদের ঠিকানা সেই হোটেল। বউবাজারের এক বাসিন্দা বলেন, “হোটেলের পরিবেশে ছেলের পড়াশোনা হচ্ছে না। সারাদিন ৮-৯টা ওষুধ খাই। ওষুধ নিয় বেরতে পারিনি। টেনশন করে করেই শরীর খারাপ।’’

আরও পড়ুন: Calcutta High Court: প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিএড যোগ্যতাসম্পন্নরা, জানাল হাইকোর্ট

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget