এক্সপ্লোর

LPG Gas Crisis: অনলাইনে বুকিং নিচ্ছে না, গ্যাস অফিসে এসেও হচ্ছে না সুরাহা! শহর থেকে জেলা, LPG বিভ্রাটের ছবি সর্বত্র

Cooking LPG Gas Booking Problem: অস্বাভাবিক হারে বুকিং বাড়ায় সার্ভারেও বিভ্রাট দেখা দিয়েছে। সেই কারণে কলকাতা থেকে জেলায়, সকাল থেকেই গ্যাস অফিসের বাইরে দেখা গেল লম্বা লাইন

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অনলাইন এলপিজি বুকিংয়ে সমস্যা, গ্যাস পেতে গ্রাহকদের হয়রানি।
  • অস্বাভাবিক বুকিং বৃদ্ধির ফলে সার্ভারে বিভ্রাট, লাইনে দীর্ঘ অপেক্ষা।
  • পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ, গ্যাস সরবরাহে উদ্বেগ বৃদ্ধি।
  • সার্ভার সমস্যা ও প্যানিক বুকিংয়ের জেরে দেশজুড়ে একই পরিস্থিতি।

কলকাতা: যুদ্ধের আঁচ হেঁশেলে, কলকাতা থেকে জেলা, LPG নিয়ে বাড়ছে উদ্বেগ! অনলাইনে রান্নার গ্যাস বুকিং করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। গ্যাস বুকিং হচ্ছে কি না, অনলাইনে সেটা বোঝা যাচ্ছে না একেবারেই। অনেক সময়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। অস্বাভাবিক হারে বুকিং বাড়ায় সার্ভারেও বিভ্রাট দেখা দিয়েছে। সেই কারণে কলকাতা থেকে জেলায়, সকাল থেকেই গ্যাস অফিসের বাইরে দেখা গেল লম্বা লাইন। কাজের দিনে অনেকেই অসুবিধা করে ছুটে এসেছেন গ্যাস অফিসে। কিছু কিছু জায়গায় আবার দেখা গেল বিক্ষোভের ছবি ও!

রান্নার গ্যাস না পেয়ে মাথাভাঙায় বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। ইন্ডেন গ্যাসের ডিস্টিবিউটার্স এর অফিসে হয় বিক্ষোভ। ১০-১২ দিন আগে গ্যাস বুক করেও পাচ্ছেন না, দাবি ক্রেতাদের। বিক্ষোভ সামলাতে আসতে হয় পুলিশকে। শেষমেষ পরিস্থিতি হাতের মধ্যে আসে। এই ছবিটা শুধু মাথাভাঙায় নয়, শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, গ্যাস অফিসের বাইরে দেখা যাচ্ছে লম্বা লাইন। কলকাতা, মাথাভাঙা, রাণাঘাট, জলপাইগুড়ি, চুঁচুড়া, রামপুরহাট, শিলিগুড়ি ও বর্ধমানে দেখা যাচ্ছে এই একই ছবি। প্রত্যেকটা জায়গাতেই গ্যাস অফিসের বাইরে লম্বা লাইন। 

ডিস্ট্রিবিউটাররা বলছেন, বেড়ে গিয়েছে প্যানিক বুকিংয়ের হার। সেই কারণে টান পড়ছে এলপিজির ভাঁড়ারে। সঙ্গে দোসর সার্ভারের বিভ্রান্তি। গ্যাস বুকিং হয়েছে কি না, সেটাই বুঝতে পারছেন না অনেকে। ফলে গ্যাস অফিস খোলার আগেই, অফিসের বাইরে পড়ছে লম্বা লাইন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়েই ছবিটা এক। নবি মুম্বই থেকে শুরু করে বারাণসী.. সমস্ত জায়গাতেই গ্যাস বুকিং নিয়ে তৈরি হচ্ছে সমস্যা। 

কলকাতার একাধিক ইনডেন অফিসের বাইরে সকাল থেকে লম্বা লাইন। সার্ভে পার্কের একটি গ্যাস অফিসের সামনে দাঁড়িয়ে এক গ্রাহক বলছেন, 'সকাল সাড়ে ৭টায় এসেছি। বুকিং করতে গিয়েছি কিন্তু বুকিং নিচ্ছে না। সেই কারণেই কথা বলতে এসেছি। লাইনের ভয়ে সকাল সকাল এসেছি।' আরেকজন গ্রাহক বলছেন, 'বেশ কয়েকদিন আগে গ্যাস বুকিং করেছি। কিন্তু এখনও গ্যাস পাইনি।' আরেক গ্রাহক বলছেন, 'অনলাইনে বুক করার চেষ্টা করছি ৪-৫ দিন ধরে। কিন্তু বুকিং নিচ্ছে না। গ্যাস অফিসে এসেও শুনছি, গ্যাস বুক করা যাবে না। সকাল সাড়ে ৯টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। কী করব কিছু বুঝতে পারছি না।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget