এক্সপ্লোর

Maa Flyover Accident : মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, বাইক থেকে ৮০ ফুট নিচে পড়ে গেলেন আরোহী

অফিস টাইমে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। উড়ালপুলের গার্ডওয়াল টপকে প্রায় ৮০ ফুট নীচে ছিটকে পড়ে গেলেন মোটরবাইক আরোহী।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ৪৮ ঘণ্টাও কাটল না।  ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। চোখের সামনে ঘটে গেল ভয়াবহ ঘটনা। আতঙ্ক এখনও চোখেমুখে।  এখনও আতঙ্কে বাইক আরোহী। তাঁর সহযাত্রী ছিটকে পড়েছেন উড়াল পুলের নিচে। প্রায় ৮০ ফুট নিচে। 

অফিস টাইমে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। উড়ালপুলের গার্ডওয়াল টপকে প্রায় ৮০ ফুট নীচে ছিটকে পড়ে গেলেন মোটরবাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল সাড়ে ৮টা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারেন বাইক চালক। উড়ালপুলের ওপর থেকে ছিটকে নীচে পড়ে যান চালকের পিছনে বসা যুবক।

বাইক চালকের দাবি, ওভারটেক করা আরেকটি বাইককে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 

দুদিন আগেই এমনই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে মা উড়ালপুলে। এদিনও সাতসকালে এজেসি বোস ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে যায়।  দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গুরুতর আহত হন ২ জন। পিটিএস থেকে সেক্টর ফাইভের দিকে যাচ্ছিল তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের একটি গাড়ি। নিয়ম ভেঙে উল্টো দিক থেকে একটি গাড়ি ফ্লাইওভারে উঠে পড়ে। আহতদের এসএসকেএমে ভর্তি করা হয়েছে।   

এই প্রথম নয় ২০১৯ এও অনুরূপ একটি দুর্ঘটনা ঘটেছিল এই উড়ালপুলেই। সেবার মা উড়ালপুলের যে ব়্যাম্পটি এজেসি বোস রোড হয়ে হেস্টিংস থানার দিকে নামে, সেখানে ঘটে এমন দুর্ঘটনা। এক বাইকআরোহী ধাক্কা মারেন উড়ালপুলের গার্ডওয়ালে। পেছনের আরোহী ছিটকে পড়ে যান নিচে, একেবারে রেলিং টপকে। বাইক আরোহীও ভয়াবহ জখম হন। কেন এই মা উড়ালপুলে বারবার ঘটে দুর্ঘটনা , উঠছে প্রশ্ন। 

বুধবার সকালের এই ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা। আর যিনি বাই চালাচ্ছিলেন তিনি তো কথাই বলতে পারছিলেন না প্রায়। বলেন, তাঁর কিছু মনে নেই, কেমন অজ্ঞান অবস্থা মনে হচ্ছে। এটা কীভাবে ঘটে গেল বুঝতে পারছেন না তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: 'আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি' আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরত নাট্য পরিচালকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আজই তৃণমূল ভাঙার আশঙ্কা, তার মাঝেই হাইকোর্টে অভিষেক, কেন?
Abhishek Banerjee : আজই তৃণমূল ভাঙার আশঙ্কা, তার মাঝেই হাইকোর্টে অভিষেক, কেন?
West Bengal News Update: আজই ভাঙতে চলেছে তৃণমূল? ৬০ জন বিধায়ককে নিয়ে অধ্যক্ষের কাছে যাচ্ছেন ঋতব্রতরা
আজই ভাঙতে চলেছে তৃণমূল? ৬০ জন বিধায়ককে নিয়ে অধ্যক্ষের কাছে যাচ্ছেন ঋতব্রতরা
Annapurna Bhandar : অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে কী কী লাগবে? পরিবার সম্পর্কে এই তথ্য দিতে হবে জেনে নিয়ে ফর্ম ফিল আপ করুন
অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে কী কী লাগবে? পরিবার সম্পর্কে এই তথ্য দিতে হবে
TMC News: আজই ভাঙতে চলেছে তৃণমূল? ৬০ বিধায়ককে নিয়ে স্পিকারের কাছে ঋতব্রতরা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সাবিনা ইয়াসমিনের
আজই ভাঙতে চলেছে তৃণমূল? ৬০ বিধায়ককে নিয়ে স্পিকারের কাছে ঋতব্রতরা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সাবিনা ইয়াসমিনের

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget