এক্সপ্লোর

R G Kar News: 'আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি' আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরত নাট্য পরিচালকের

R G Kar Doctor Death: পুরস্কার ফেরত প্রসঙ্গে বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য 'এই পুরস্কারের বিনিময়ে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল সরকার, আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।'

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর কাণ্ডের (R G Kar News) জেরে প্রতিবাদে পুরস্কার ফেরত দিচ্ছেন আরও এক নাট্য পরিচালক। পুরস্কার ও পুরস্কার হিসেবে পাওয়া ৩০ হাজার টাকাও ফেরাচ্ছেন নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। সেরা নির্দেশক হিসেবে চলতি বছর পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়।

পুরস্কার ফেরতের সিদ্ধান্ত: আর জি করের ঘটনা ও তাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের যে বক্তব্যের প্রেক্ষিতেও এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিচালক। বিধায়ক ও অভিনেতার এই মন্তব্য তাঁকে আহত করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। আর জি কর কাণ্ডের প্রতিবাদে যে ক্ষোভ তৈরি হয়েছে তিনিও তার শরিক। ইতিমধ্যেই নাট্য অ্যাকাদেমির সচিবকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে মেল করবেন বলে জানিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পুরস্কার ফেরত প্রসঙ্গে তাঁর মন্তব্য 'এই পুরস্কারের বিনিময়ে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল সরকার, আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।'

আর জি করকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য়। এই আবহে, কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে, আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেছেন কাঞ্চন মল্লিক। চিকিৎসকের সুবিচারের দাবিতে আন্দোলনরত অভিনয় জগতের সতীর্থদের একাংশকেও একহাত নেন কাঞ্চন মল্লিক। গতকাল তিনি বলেন, "আচ্ছা ধরুন যাঁরা বলছেন, এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? বলুন ফেরত দিয়ে দিচ্ছি।'' পরে এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন কাঞ্চন মল্লিক। 

এদিনই আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া 'দীনবন্ধু মিত্র পুরস্কার', প্রত্যাখ্যান করলেন নাট্যকার চন্দন সেন। লক্ষ প্রতিবাদীর একজন হয়েই বাঁচতে চাই। তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের আবহে রাজ্য সরকারকে বার্তা দিলেন বিশিষ্ট নাট্যকার। দুই হুজুরের গপ্পো, দায়বদ্ধর মতো একাধিক জনপ্রিয় নাটকের স্রষ্টা চন্দন সেন। ২০১৭ সালে তাঁকে দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর। সেই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট দফতরের অধিকর্তাকে ইতিমধ্যেই ইমেল করেছেন চন্দন সেন। পুরস্কার হিসেবে পাওয়া পদক ও নগদ ২৫ হাজার টাকা আজকেই ফেরাতে চান বলে জানিয়েছেন তিনি। আন্দোলনকারী চিকিৎসকদের কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে, নাট্য অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যে কটাক্ষ করেছেন, তার প্রতিবাদেও এই পুরস্কার প্রত্যাখ্যান বলে জানিয়েছেন চন্দন সেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: 'আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভাল জানি' লাভলির মন্তব্যে অভিযোগ দায়ের সায়নের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget