এক্সপ্লোর

Maa Flyover : অনির্দিষ্ট কালের জন্য এই সময় বন্ধ মা উড়ালপুল, বড় ঘোষণা

Maa Flyover Closed : কোন সময় বন্ধ থাকবে মা ফ্লাইওভার? কোন পথেই পাঠানো হবে গাড়িগুলিকে?

সৌমিত্র রায়, কলকাতা : দক্ষিণ হোক বা উত্তর  কলকাতা, বাইপাসের সঙ্গে যোগাযোগের অন্যতম লাইফ লাইন মা উড়ালপুল। সেই উড়ালপুল প্রতিদিন কিছু সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেএমডিএ। রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য রাতে মা উড়ালপুল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল KMDA কর্তৃপক্ষ। তা দিনের একটি বিশেষ সময় এই উড়ালপুল দিয়ে গাড়ি চলেচল করতে পারবে না। ব্যবহার করতে হবে ফ্লাইওভারেরর নিচের রাস্তা। রেসকোর্সের দিক থেকে আসা গাড়িগুলিকে ও  সল্টলেক বা পূর্ব কলকাতা থেকে আসা মা-ফ্লাইওভারমুখী গাড়িগুলিকে অন্য রুট দিয়ে  ঘুরে যেতে হবে।  এজেসি বোস রোড থেকে  বিকল্প রুট ধরতে হবে। 

কোন সময় বন্ধ থাকবে মা ফ্লাইওভার? 
মা উড়ালপুল নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। উড়ালপুলের এজেসি বোস রোডের দিক থেকে যে অংশ পার্ক সার্কাসের ওপর দিয়ে ইস্টার্ন বাইপাসের দিকে গেছে, সেই অংশ-সহ বাকি পূর্বমুখী উড়ালপুলে কাজ চলবে। এর জন্য আপাতত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পুরোপুরি  বন্ধ থাকবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। কাজ চলাকালীন উড়ালপুলের বদলে নিচের পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে চার নম্বর ব্রিজ ধরে যাতায়াত করতে হবে গাড়িগুলিকে।

বিকল্প পথ কী? 
কাজ চলাকালীন উড়ালপুলের বদলে নিচের পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং হয়ে চার নম্বর ব্রিজ ধরে যাতায়াত করা যাবে। এজেসি বোস উড়ালপুল, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, দরগা রোড, পিসি কানেক্টর হয়ে যানবাহনগুলি ই এম বাইপাসের দিকে যেতে হবে। রাতভর ফ্লাইওভার বন্ধ থাকায়, রাতের যাত্রীদের সমস্যার আশঙ্কা করা হচ্ছে। তবে রাতের দিকে রাস্তায় গাড়ির চাপ হাল্কা থাকায় ফ্লাইওভারের নিচের রাস্তা ধরলেও দ্রুতই যাতায়াত করা যেতে পারে।  যাই হোক না কেন তবে মেরামতির কাজ এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, জানিয়েছে কেএমডিএ। 

গত বছরও কিছুদিন বন্ধ ছিল মা উড়ালপুল
মা ফ্লাইওভারে রঙের কাজের জন্য গত বছরের মাঝামাঝি বেশ কিছুদিন রাতের বেলা এই সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। তখনও একই ভাবে বিকল্প পথ ব্যবহার করে চলছিল গাড়িগুলি। এবারও তাই হবে। এখন কাজ কবে শেষ হবে, সেই উত্তরের দিকেই তাকিয়ে শহরবাসী। 

আরও পড়ুন :
একই গুরুর শিষ্য চ্যাম্পিয়ন দেয়াশিনী, অতনু ! কোন ম্যাজিকে সেরার শিরোপা, বলে দিলেন সেই মাস্টারমশাই
 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget